চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোদের বিপক্ষে ‘বিশ্বকাপের কোয়ার্টারে’ নামছেন এনরিকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

স্পেন কোচ লুইস এনরিকে বলেছেন, তিনি ও তার খেলোয়াড়রা পর্তুগালের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচটিকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বিবেচনা করছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে গ্রুপপর্বের খেলাটি মাঠে গড়াবে।

‘আমরা খেলাটি নিয়ে এমনভাবে পরিকল্পনা করছি যেন এটি কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। ৯০ মিনিটের ভেতর আমাদের জিততে হবে। ড্র করলেও চলবে না।’

‘ইতিবাচক হল, আমরা টেবিলের শীর্ষস্থান নিয়ে শেষ চারে যাওয়ার সম্ভাবনায় নেশনস লিগের ষষ্ঠ রাউন্ডে পৌঁছেছি। ব্যাপারটা দারুণ, এটা আসলে ফাইনাল। আমি নিশ্চিত পর্তুগালের বিপক্ষে আমরা কাজটা ঠিকঠাক করতে পারবো। এটা ফুটবল। এখানে বন্ধুত্বপূর্ণ খেলা বলে কিছু নেই। জাতীয় দলের ফুটবলে চাহিদার ধরন বদলেছে।’ ম্যাচের আগে বলেছেন এনরিকে।

রোনালদোদের বিপক্ষে স্পেনের এই ম্যাচটি গুরুত্বের দিক থেকে চড়া পারদে থাকছে। গ্রুপে ৫ ম্যাচে পর্তুগালের পয়েন্ট ১০, স্পেনের ৮। সেমিতে যেতে এই ম্যাচে পর্তুগিজদের ড্র-ই যথেষ্ট, তবে স্পেনের সামনে জয়ের কোনো বিকল্প নেই।

৫২ বর্ষী স্প্যানিশ কোচ বলছেন তাদের কঠিন পরীক্ষায় ফেলবে পর্তুগাল, ‘আমরা সবসময়ই তাদের খুব প্রতিভাবান এবং অসাধারণ শারীরিক গঠনের বিষয়টি লক্ষ্য করেছি।’

‘আমরা তাদের বিপক্ষে সম্প্রতি তিনটি ম্যাচ খেলেছি। জিততে না পারলেও আমরা ভালো খেলেছি, তিনটিই ড্র করেছি।’

Reneta

স্পেনকে বিশ্বকাপ জয়ের দাবিদার বলেছেন এনরিকে। একইসঙ্গে ভাষ্য, ‘আর্জেন্টিনা এবং ব্রাজিল তাদের ইতিহাসের কারণে সবসময় ফেভারিট থাকবে। ঠিক ইউরোপের শীর্ষ জাতীয় দলগুলোর মতো। কেউ কি বলতে সাহস করে বলতে পারবে, ইংল্যান্ড বা ফ্রান্স বিশ্বকাপে ফেভারিট হবে না?’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা নেশনস লিগএনরিকেপর্তুগাললিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT