চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরিফুলের ৬ উইকেটে রোমাঞ্চ, হোয়াইটওয়াশ হল না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ১৪, জুন ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা হল না বাংলাদেশের। হাত থেকে বেরিয়ে যাওয়া ম্যাচ আবার হাতে নিয়েই এসেছিল টিম টাইগার্স। শেষদিকে শরিফুল ইসলামের হ্যাটট্রিকের সুযোগ তৈরি, আর মোস্তাফিজুর রহমানের উইকেটে রোমাঞ্চ ছড়ায়। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৩ রান, বাংলাদেশের ১ উইকেট। প্রথম বলে সিঙ্গেল নেন মেরেডিথ, স্ট্রাইকে আসেন জাম্পা। পরের বল ডট। তাসকিনের করা তৃতীয় বলে চার মেরে জাম্পা এনে দেন ১ উইকেটের জয়। সিরিজ জয়টা আগেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশের, অস্ট্রেলিয়া পেল শেষ ম্যাচে সান্ত্বনার জয়।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে। জবাবে ৪৯.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে দারুণ এক জয় তুলে নেয় সফরকারী দল। ২-১ ব্যবধানে অজিদের প্রথমবার ওয়ানডে সিরিজ হারানোর স্বাদ নিয়ে চট্টগ্রামে টি-টুয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

রানতাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের উপর চড়াও হয়ে প্রথম চার ওভারেই ৩৮ রান তুলে নেয় তারা। তখন আক্রমণে এসে ম্যাচের মোড় ঘোরানোর চেষ্টা করেন শরিফুল। নিজের প্রথম ওভারে জশ ইংলিস (২১) ও ম্যাট রেনশকে (০) ফিরিয়ে দেন বাঁহাতি পেসার। এক ওভারে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে অজিরা। পরে অ্যালেক্স ক্যারিকে (৮) তাসকিন ফিরিয়ে দিলে ম্যাচে ফেরার আশা দেখে বাংলাদেশ।

সেই আশা ধীরে ধীরে নিভিয়ে দেন কুপার কনোলি। মাঝে ফিরে যান মার্নাস লাবুশেন। এরপর ক্যামেরন গ্রিনকে নিয়ে আবারও জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন কনোলি। একপর্যায়ে মাত্র ৮৭ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ২২ বর্ষী ব্যাটার।

গ্রিন ২৭ রান করে ফিরলেও ম্যাচ অস্ট্রেলিয়ার হাতেই ছিল। পরে অলিভার পিক খেলেন ২৭ রানের আরেকটি কার্যকর ইনিংস। শেষদিকে দারুণ রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি করেন শরিফুল। পরপর দুই বলে অলিভার পিক ও জাভিয়ার বার্টলেটকে ফিরিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফারের দেখা পান। এরপর আরও একটি উইকেট নিয়ে ম্যাচে ৬ উইকেট শিকার করেন বাঁহাতি পেসার। শরিফুল দুর্দান্ত বোলিংয়ের দিনে অন্যপ্রান্ত থেকে প্রয়োজনীয় সমর্থন পাননি। ফলে ৪৯.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম নেন ৬ উইকেট। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদী নেন একটি করে উইকেট।

Reneta

আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেছে তাওহীদ হৃদয়। ৮৮ বলে ৮ চারে এই রান তোলেন। দ্বিতীয় সর্বোচ্চ রান করা লিটন দাস রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে গিয়েছিলেন। তখন ৪৮ রানে অপরাজিত, শেষদিকে ব্যাটিংয়ে ফিরে ফিফটি তুলে নেন তিনি। অপরাজিত থাকেন ৫৮ রানে।

হৃদয়ের আউটের পর শেখ মেহেদী হাসানকে নিয়ে ফিফটি তুলে নেন মোসাদ্দেক হোসেনও। তিনি ৫১ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক শান্তর থেকে এসেছে ২৪ রান এবং ওপেনার তানজিদ হাসান তামিম করেছেন ১৯ রান। রান পাননি ওপেনার সৌম্য সরকার।

অজিদের পার্ট টাইম স্পিনার ম্যাট রেনশ ও জাভিয়ের বার্টলেট নেন ২টি করে উইকেট। বেন ডাওরিশ নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে সিরিজবাংলাদেশমিরপুরমোস্তাফিজলিড স্পোর্টসশরিফুলশান্ত
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT