চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা-চেলসিসহ ১২ ইউরোপীয় ক্লাবকে উয়েফার জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে বার্সা ও চেলসি দলের খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্থিক নীতিমালা ভাঙ্গার দায়ে বার্সেলোনা ও চেলসিকে বড় অঙ্কের জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। আর্থিক অনিয়মের কারণে দুই জায়ান্টসহ ১২ ইউরোপীয় ক্লাবকে গুণতে হচ্ছে জরিমানা। ২০২৪ সালের আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে ক্লাবগুলোকে শুক্রবার এ জরিমানা করে উয়েফা। পরের মৌসুমে ব্যর্থতার পুনরাবৃত্তি হলে আরও বড় জরিমানা গুনতে হতে পারে ক্লাবগুলোকে।

ইউরোপে এক মৌসুমে কোনো ক্লাবকে সর্বোচ্চ জরিমানার রেকর্ড গড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিকে ৩১ মিলিয়ন ইউরো জরিমানা করেছে উয়েফা। নির্ধারিত অঙ্কের ৮০ শতাংশের বেশি অর্থ খরচ করেও রাজস্ব আয় হয়নি তাদের বিশাল স্কোয়াড সৃষ্টি ও তাদের পারিশ্রমিক দিতে গিয়ে। সে কারণে তাদের কাঁধে যথাক্রমে ২০ মিলিয়ন ও ১১ মিলিয়ন ইউরো জরিমানা উঠেছে। অন্যদিকে গত কয়েক মৌসুম ধরে আর্থিক সংকটে থাকা স্পেনের ক্লাব বার্সাকে ১৫ মিলিয়ন ইউরো জরিমানা গুণতে হবে।

চেলসি এক বিবৃতিতে বলেছে, ‘ক্লাবটি উয়েফার সঙ্গে ঘনিষ্ঠভাবে ও স্বচ্ছভাবে কাজ করেছে এবং তাদের সম্পূর্ণ আর্থিক প্রতিবেদনের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছে। যা ইঙ্গিত করে ক্লাবটির আর্থিক পারফরম্যান্স শক্তিশালীভাবে উন্নতির দিকে।’

চেলসি বর্তমানে ব্লুকো-২২ লিমিটেডের মালিকানাধীন। এর আগে ৭৬.৫ মিলিয়ন পাউন্ড মূল্যের দুটি হোটেল বিক্রির জন্যও তারা তদন্তের মুখে পড়েছিল। এদিকে বার্সেলোনাও ২০২৩ সালে আয়ের তথ্য ভুলভাবে উপস্থাপন করার কারণে উয়েফা ৫ লাখ ইউরো জরিমানা করেছিল।

এই দুই জায়ান্ট ক্লাব ছাড়াও অ্যাস্টন ভিলাকে তৃতীয় সারির ইউরোপা কনফারেন্স লিগে খেলার সময় আয়-ব্যয়ের সামঞ্জস্য না থাকার কারণে মোট ১১ মিলিয়ন জরিমানা করেছে। একই কারণে ফরাসি ক্লাব লিয়ঁকে ১২.৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে এবং লিগ ওয়ানের ক্লাবটিকে পদাবনতি করে লিগ টুতে পাঠানো হয়েছে। যদিও তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে।

উয়েফা আর্থিক নিয়ম ভাঙ্গার অভিযোগে পর্তুগিজ ক্লাব পোর্তোকে ৫ মিলিয়ন, ইতালিয়ান দুই ক্লাব এসি মিলানকে ও ইন্টার মিলানকে ৩ মিলিয়ন করে জরিমানা করেছে। এছাড়া ক্রোয়েশিয়ান এইচএনকে হাজডুক স্প্লিট ৩ মিলিয়ন, গ্রিসের প্যানাথিনাইকোসকে ৮ মিলিয়ন, তুর্কি ক্লাব বেসিকতাসকে ৮ মিলিয়ন এবং ফরাসি দুই ক্লাব এসি মনাকোকে ও অলিম্পিক মার্শেইকে জরিমানা গুণতে হবে ৩ মিলিয়ন করে।

ট্যাগ: অ্যাস্টন ভিলাউয়েফাচেলসিপোর্তোবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মারা গেলেন সাবেক সিইসি এটিএম শামসুল হুদা

পরবর্তী

পাকিস্তানে বহুতল ভবন ধসে ১৪ জন নিহত

পরবর্তী
পাকিস্তানে বহুতল ভবন ধসে নিহত ও আহতদের উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে বহুতল ভবন ধসে ১৪ জন নিহত

ট্রাম্প ও জেলেনস্কি একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে কাজ করবেন ট্রাম্প: জেলেনস্কি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি অবনতি হয়েছে: জাতিসংঘ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষককে সম্মাননা

আগস্ট ২৬, ২০২৬

পরিবারের ৪ শিশুসহ ৮ জনকে গুলি করে হত্যা

আগস্ট ২৬, ২০২৬

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT