চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের বিপক্ষে ম্যাচের আগেই হাল ছাড়লেন ক্লপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের খেলায় লিভারপুলকে ৫-২ গোলের লজ্জার হারে ডুবিয়েছিল রিয়াল মাদ্রিদ। অ্যানফিল্ডে অলরেডদের বিপক্ষে এটিই সর্বোচ্চ গোলের রেকর্ড।

বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় এ দুদল দ্বিতীয় লেগে মুখোমুখি হবে। আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে অনেকটাই হাল ছেড়ে দিয়েছেন লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ।

ম্যাচের আগে সাংবাদিকদের কাছে ক্লপের সরল স্বীকারোক্তি, ‘তিন সপ্তাহ আগে খেলার পর আমি যা বলেছিলাম রিয়াল মাদ্রিদ পরের রাউন্ডে উঠেছে। তবে তিন সপ্তাহ পরে আমরা জানি এখনো একটি খেলা বাকি আছে। তিন গোলের ব্যবধান পুষিয়ে দেয়ার মাত্র এক শতাংশ সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটুকু নিয়েই আমরা চেষ্টা করতে চাই।

‘এই ঘরে যারা আছেন, তাদের ভেতর শতভাগ মানুষ মনে করেন, আমাদের কোনো সুযোগ নেই। আমিই একমাত্র মনে করি আমাদের সামান্য কিছু সম্ভাবনা আছে।’

‘দলটা রিয়াল মাদ্রিদ, তারা তিন গোলে এগিয়ে আছে। এমন কোনো পরিস্থিতি এটা নয় যা আপনি বড়দিনের উপহার হিসেবে চান। তবে আমাদের হারানোর কিছু নেই। আমরা একাই সামান্য বিশ্বাস নিয়ে সুযোগ কাজে লাগাতে চাই।’

ইতিহাস থেকে অনেক বড় অনুপ্রেরণা খুঁজে নিতে পারে লিভারপুল। ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে ইংলিশ জায়ান্টরা ৩-০ গোলে হেরেছিল। দ্বিতীয় লেগে ৪-০ গোলের অভাবনীয় জয়ে কেটেছিল ফাইনালের টিকিট।

Reneta

সার্বিক বিচারে চলতি মৌসুমে অলরেডদের পারফরম্যান্স বেশ আনপ্রেডিক্টেবল। রিয়ালের বিপক্ষে বাজেভাবে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পায়। কখনো শক্তিশালী দলের বিপক্ষে জিতছে তো আবার দুর্বল দলের সঙ্গে হারছে। এবারের ইপিএলে পয়েন্ট টেবিলের নিচের দুই দলের কাছে পরাজয়ের তিক্ত স্বাদ পায় অলরেডরা। গত শনিবার বোর্নমাউথের কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর লিভারপুল কোন রূপে আবির্ভূত হবে, সেটি জানেন না বলেই নিজের মুখে বলেছেন ক্লপ।

‘আমরা যদি নেতিবাচকভাবে নিজেদেরকে চমকে দিতে পারি, তাহলে আমাদের ইতিবাচকভাবে চমক দেয়ার জন্যও সক্ষম হওয়া উচিত। আমরা যেহেতু উত্থান-পতনের ভেতর আছি, সেই বিবেচনায় আবার উপরে উঠতে হবে। আমরা সান্তিয়াগো বার্নাব্যুতে খেলাটি জিততে এসেছি। কিন্তু জিততে হলে আমাদের অত্যন্ত ভালো খেলতে ও সেরা ছন্দে হবে।’

‘আমাদের হারানোর কিছু নেই এবং সবকিছু হারানোর চেয়ে এটা একটি ভালো পরিস্থিতি। এখানে অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলতে হবে। এটা কঠিন তবে সম্ভব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফাক্লপচ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুলসান্তিয়াগো বার্নাব্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT