চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজস্থানে দরজি হত্যায় পাকিস্তানের স্লিপার সেল জড়িত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ২৯, জুন ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের রাজস্থানের উদয়পুরে দরজি কানাইয়া লাল হত্যার ঘটনায় পাকিস্তানি স্লিপার সেল জড়িত বলে জানিয়েছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা।

কানাইয়া লালকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কানাইয়া লালের হত্যার ঘটনায় কমপক্ষে ১০ জন জড়িত বলে জানিয়েছে গোয়েন্দারা।

তদন্তকারী জাতীয় সংস্থা এনআইএ জানায়, কানাইয়া লালের হত্যাকাণ্ডে জড়িতরা পাকিস্তানের চরমপন্থী সংগঠন দাওয়াত-ই-ইসলামির যোগসূত্র রয়েছে। উদয়পুরের মালদাস স্ট্রিটে কানাইয়া লালকে হত্যার পর অভিযুক্তরা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দেয় বলে অভিযোগ।

Banglabid

নৃশংস ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হন রাজস্থানের মন্ত্রী। রাজস্থানের মন্ত্রী প্রতাপ সিং জানান, কানাইয়া লালের হত্যার ঘটনায় যারা যুক্ত, আগামী ৪ দিনের মধ্যে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। শিগগিরই অভিযুক্তদের মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেন রাজস্থানের মন্ত্রী।

এরআগে, দরজিকে হত্যার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে তারা। এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কানাইয়া লালের পরিবারের সদস্য জানিয়েছেন, নূপুর শর্মা সংক্রান্ত যে পোস্ট করেছিলেন ওই ব্যক্তি, তা কিছু না জেনেই হোয়্যাটসঅ্যাপে ফরোয়ার্ড করেছিল কানায়ইয়া আট বছরের ছেলে। কয়েকজন কট্টরপন্থীর চোখে পড়ে সেই পোস্ট। তারপরই কট্টরপন্থীদের রোষানলে পড়েন কানাহাইয়া লাল।

Reneta

কানাহইয়া লালের পরিবারের সদস্য জানিয়েছেন, নূপুর শর্মা সংক্রান্ত যে পোস্ট করেছিলেন ওই ব্যক্তি, তা কিছু না জেনেই হোয়্যাটসঅ্যাপে ফরোয়ার্ড করেছিল আট বছরের ছেলে। কয়েকজন কট্টরপন্থীর চোখে পড়ে সেই পোস্ট। তারপরই কট্টরপন্থীদের রোষানলে পড়েন কানাইয়া লাল।

পুলিশ জানায়, রাজস্থানের উদয়পুরের ধানমান্ডি এলাকায় কানহাইয়া লাল দরজির দোকানে ক্রেতা সেজে প্রবেশ করে দুই ব্যক্তি। এদের একজন ধারালো অস্ত্র দিয়ে কানাইয়ার ওপর হামলা চালায়। অপর জন মোবাইল দিয়ে ঘটনার ভিডিও ধারণ করে।

ধারালো অস্ত্র দিয়ে আঘাতকারীকে পুলিশ রিয়াজ নামের ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে। কানাইয়াকে হত্যার কিছুক্ষণ পর তারা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে হত্যার দায় স্বীকার করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসজঙ্গি হামলানরেন্দ্র মোদীপাকিস্তানভারতমোদিমোদীরাজস্থানরাজস্থানে দর্জি হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT