চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উবারের মতো উদ্যোগ ও বিনিয়োগ সম্ভাবনার সঙ্গে প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গী ও নীতিমালা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫৯ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৬
সম্পাদকীয়
A A
রাইড শেয়ারিং নীতিমালা

দক্ষিণ এশিয়ার ৩৩তম শহর হিসেবে রাজধানী ঢাকাতে যাত্রা শুরু করেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক ‘অন ডিমান্ড’ ট্যাক্সিসেবা প্রতিষ্ঠান উবার।  বিশ্বের ৪৫০টির বেশি শহরে উবারের সেবা কার্যক্রম চালু আছে। ২০০৯ সালে যাত্রা শুরু করে উবার এখন বিশ্বের অন্যতম বৃহৎ ও আকর্ষনীয় স্টার্ট-আপ। ব্যস্ত ও জনবহুল রাজধানীতে যাদের নিজস্ব গাড়ি নেই এবং দেশের নিয়ন্ত্রণহীন ট্যাক্সি-সিএনজি সেবা পেতে ব্যর্থদের জন্য সুসংবাদ হিসেবে এসেছে উবার। সেসঙ্গে রাজধানী ঢাকা টেক দুনিয়ার ‘স্টার্ট-আপ’ বিনিয়োগকারীসহ বিভিন্ন উদ্যোগের মনোযোগও আকর্ষন করেছে এই উবারযাত্রা। সার্চইঞ্জিন জায়ান্ট ‘গুগল’-এর বাংলাদেশে কার্যক্রম শুরু ও নীরবে চলে যাওয়াতে গণমাধ্যম যতটা না সরব ছিল, উবার আসাতে বিশ্ব ও দেশের গণমাধ্যমসহ সামাজিক মাধ্যম তার চেয়ে বেশি সরব। বিগত বছরগুলোতে দেশের টেলিকম-ইন্টারনেট খাতে গ্রাহক, বিনিয়োগ ও কার্যপরিধি বেড়ে যাওয়াতে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি ও সেবাধর্মী মাল্টিন্যাশনাল কোম্পানির আগ্রহের জায়গা হয়েছে বাংলাদেশ। তবে দেশীয় উদ্যোগগুলো মাল্টি-মিলিয়ন ডলারের সঙ্গে কতোটুকু প্রতিযোগিতা করতে পারবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। উদাহরণ হিসেবে তারা দেশের সবচেয়ে লাভজনক টেলিকমখাতের বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের কথা বলে থাকেন, এই খাতের সিংহভাগ বিদেশী বিনিয়োগকারীদের হাতে। বড় পুঁজি আর নীতির কাছে এসব খাতে টিকতে পারছে না দেশীয় উদ্যোক্তারা। আরেকটি বৃহৎখাত তৈরি-পোশাক শিল্পকেও বিদেশী বিনিয়োগ অনেকটা নীরবে দখল করে নিচ্ছে। উবারের মতো মাল্টি-মিলিয়ন ডলারের কোম্পানিগুলো যখন বাজার দখল ও প্রতিযোগীদের ড্রাই-আউটের জন্য শত শত মিলিয়ন ডলার ভর্তুকি দিতে থাকে, তখন সেসব খাতের দেশীয় উদ্যোক্তাদের টিকে থাকা মুশকিল হয়ে পড়ে। উল্লেখ্য, উবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তাদের সেবার পরিধি বাড়াতে ও বাজার আয়ত্ত্বে নিতে শত শত মিলিয়ন ডলার ভর্তুকি দিয়ে যাচ্ছে। উবারের বাংলাদেশ চ্যাপ্টার শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীসহ মন্ত্রীপর্যায় থেকে বিভিন্ন মন্তব্য ও মতামত পেয়েছে। সম্পূর্ণ মোবাইলঅ্যাপ ভিত্তিক এই সেবায় ড্রাইভার নেটওয়ার্ক, গাড়ি নির্বাচন পদ্ধতিতে রয়েছে যথেষ্ট সাবধানী পদক্ষেপ। তারপরও ভারতে এক উবার ড্রাইভারের ধর্ষণকাণ্ড নিয়ে তোলপাড়, নিষিদ্ধ হওয়ার পরে আবার খোলা এবং জার্মানির আদালতে উবার সাময়িক নিষিদ্ধ হওয়ার বিষয়গুলো সাবধানতার সঙ্গে মাথায় রাখা দরকার। উদ্যোক্তা, আইনশৃঙ্খলা বাহিনী, নীতিনির্ধারকসহ সকলের সম্মিলিত প্রয়াসে উবারের মতো আন্তর্জাতিক সেবা নাগরিক জীবনে স্বস্তি বয়ে নিয়ে আসতে পারে। বিদেশী বিনিয়োগ ও সেবার মডেল দেশের সার্বিক উন্নয়ন ঘটায় এটা অস্বীকার করার কোনো উপায় নেই, সেসঙ্গে প্রতিযোগিতা ও সেবাদাতাদের দৃষ্টিভঙ্গী পরিবর্তনেও সহায়তা করে থাকে। তবে দেশীয় উদ্যোগ যাতে ঝুঁকিতে না পড়ে, মিলিয়ন ডলার ভর্তুকির কাছে হারিয়ে না যায় দেশের বাজার, সেজন্যও সরকারের প্রয়োজনীয় নীতিমালা ও নিয়মিত মনিটরিং থাকা জরুরি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফ্রিদির নামে ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করলেন পাকিস্তানের সেনাপ্রধান

পরবর্তী

টি-টোয়েন্টিতে ছোট দল, বড় দল বলে কিছু নেই: সানি

পরবর্তী

টি-টোয়েন্টিতে ছোট দল, বড় দল বলে কিছু নেই: সানি

‘বিশেষ’ বিধান রেখে বাল্যবিবাহ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

সর্বশেষ

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT