চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় দিয়েই এশিয়া কাপ মিশন শুরু যুবাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বড় জয় দিয়ে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারিয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল।

দুবাই আইসিসি একাডেমিতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে নেমে ৪৭.৪ ওভারে ১৬৭ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস।

আগে ব্যাটে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলী ও জিসান আলম। উদ্বোধনী জুটিতে ৭৪ রান তোলেন তারা। ৫৬ বলে ৪২ রান জিসান ফিরে গেলে জুটি ভাঙে যুবা টাইগারদের।

এরপর একপ্রান্ত আগলে রেখে ৭২ রানের ইনিংস খেলেন আরেক ওপেনার শিবলী। ১০২ বলের ইনিংসটিতে ছিল তিনটি চার ও একটি ছক্কার মার। দলীয় ১৭০ রানে শিবলীর উইকেট হারায় বাংলাদেশ। যদিও এর আগে ফিরে যান আরও তিন ব্যাটার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (১২), আরিফুল ইসলাম (২২) ও আহরার আমিন (৬)।

শেষের দিকে রাফিউজ্জামান রাফির ১৭ বলে ১২ আর ইকবাল হোসেন ইমনের ২ ছক্কায় ৮ বলেই ১৮ রানে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

আরব আমিরাতের ধ্রুব পারাশার ৯.৩ ওভার বল করে ৪৪ রান খরচায় ৬ উইকেট নেন। এছাড়া আয়ান আফজাল খান নেন দুটি উইকেট।

Reneta

লড়াকু সংগ্রহ নিয়ে আরব আমিরাতকে ব্যাটে পাঠিয়ে চেপে ধরেন অধিনায়ক মাহফুজুর রাব্বি ও পারভেজ রহমান জীবন। তাদের বোলিং তোপে শতরানের আগেই ছয় ব্যাটারকে হারায় স্বাগতিক দলটি। শেষ অবধি ১৬৭ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ রান করেছেন হার্দিক পাই। নয় নম্বরে নেমে ৫১ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এছাড়া তানিস সুরি ২২ বলে ২৭, মারুফ মারচেন্ট ৪৯ বলে ২৫ রান করেন।

বাংলাদেশের হয়ে মাহফুজুর রহমান রাব্বি আর পারভেজ রহমান জীবন ৪টি করে উইকেট নেন।

সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপান অনুর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে এগারোটায় গড়াবে লড়াই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপআরব আমিরাতজীবনদুবাইবাংলাদেশবাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলরাব্বিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

জুলাই ২৯, ২০২৬

রদ্রির পিঠে অস্ত্রোপচার হয়েছে, সবশেষ যা জানাল ম্যানসিটি

জুলাই ২৯, ২০২৬
টেলিভিশনের বিকাশে বিটিভি’র সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

টেলিভিশনের বিকাশে বিটিভির সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT