গাজীপুর

নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে দুই শ্রমিক নিহত

নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিক নিহতের স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিকদের উদ্ধার কাজ চলছে, বেশ কিছু ধ্বংসাবশেষ ও শ্রমিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার ভবনের নির্মাণাধীন ছাদ ধ্বসে দুই শ্রমিক মারা গেছে। আহত হয়েছে আরও কয়েকজন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে চারটায় শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া এলাকার হ্যামস্ গার্মেন্টস লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম (২১) লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার কাশিরাম গ্রামের মো. কান্দুরার ছেলে। সে ওই কারখানার ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছিল। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া গ্রামের হ্যামস্ গার্মেন্টস্ লিমিটেডের একটি ভবনের ঢালাইয়ের কাজ চলছিল। বিকেল চারটার দিকে ঢালাইয়ের কাজ চলা অবস্থায় হঠাৎ নির্মানাধীন ভবনটি ধ্বসে পড়ে। এর নিচে চাপা পড়েন ঢালাই কাজে থাকা নির্মাণ শ্রমিকরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, ‘বুধবার বিকেলে হ্যামস্ গার্মেন্টেসের ছাদ ঢালাই করার সময় নির্মানাধীন ভবনটি ধ্বসে পড়ে। এখন পর্যন্ত আরিফুলসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মামুন নামে একজন গুরুতর আহত হয়েছে। উদ্ধার কাজ করছে শ্রীপুর ফায়ার সার্ভিস।’

হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন।

বিষয়:গাজীপুর ছাদ ধ্বস শ্রমিক নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…