চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেত্রকোনায় নৌকাডুবিতে দুই নারীর মৃত্যু

জাহিদ হাসান শাকিল জাহিদ হাসান শাকিল
৪:৪৭ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৪
- সেমি লিড, জনপদ, নেত্রকোনা
A A
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বোর্ড, নেত্রকোনা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনার কলমাকান্দায় শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে গোড়াডোবা হাওরে ইঞ্জিন চালিত নৌকাডুবে ২ নারীর মৃত্যু হয়েছে।

রোববার ১৪ জুলাই বেলা সোয়া ১২ টার দিকে উপজেলার বরখাপন ইউনিয়নের বড়ইউন্দ গ্রামের সামনে গোড়াডোবা হাওরে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

মৃতরা হলেন, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কুলপতাক গ্রামের সুনিল সরকারের স্ত্রী উজ্জ্বলা সরকার (৫৮) ও সুনামগঞ্জের মধ্যনগর এলাকার বিশারা গ্রামের রানা সরকারের স্ত্রী জলি সরকার (৫০)।

Banglabid

স্থানীয়দের বরাতে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন জানান, শুক্রবার উপজেলার বড়ইউন্দ গ্রামের মোরলবাড়ির গোর শংকর তালুকদারের শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। বিভিন্নস্থান থেকে স্বজনেরা ওই অনুষ্ঠানে যোগ দেন। আজ সকাল ১১টার দিকে ৩০ থেকে ৩৫ জন বড়ইউন্দ গ্রাম থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে মধ্যনগরে রওনা দেন। পথে গোড়াডোবা হাওরে নৌকাটির তলায় ছিদ্র দিয়ে পানি উঠতে থাকলে তা তলিয়ে যেতে থাকে।

তিনি জানান, এসময় ওই পথ দিয়ে যাওয়া অন্য একটি নৌকা এগিয়ে গিয়ে তলিয়ে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালায়। এর মধ্যেই কয়েকজন উদ্ধারের নৌকাটিতে উঠেন। কেউ কেউ সাঁতরে তীরে উঠেন। কিন্তু উজ্জ্বলা সরকার ও জলি সরকার নৌকার ভিতর থেকে বের হতে পারেননি। পরে তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক সুমন পাল জানান, হাসপাতালে আনার আগেই দুই নারী মারা গেছেন। থানার পরিদর্শক জালাল উদ্দিন বলেন, নৌকাডুবিতে মারা যাওয়া দুই নারীর সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুই নারীর মৃত্যুনৌকাডুবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT