চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের শক্তি বাড়াচ্ছে রাশিয়ার দুই যুদ্ধজাহাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
রাশিয়ার দুটি যুদ্ধজাহাজ সমুদ্রের মধ্যে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ অপেক্ষার পর চলতি বছরের মাঝামাঝিতে রাশিয়ার তৈরি দুটি যুদ্ধজাহাজ ভারতে পৌঁছাবে। যুদ্ধজাহাজ দুটি হলো, আইএনএস তুশীল এবং আইএনএস তমাল। ভারতীয় নৌসেনার শক্তি বাড়াবে এ দুটি যুদ্ধজাহাজ।

আনন্দবাজার পত্রিকা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ভারতীয় নৌবাহিনীর নির্দেশে দুটি অত্যাধুনিক প্রযুক্তিবিশিষ্ট যুদ্ধজাহাজ তৈরি করেছে রাশিয়া। দু-বছর আগেই সেগুলি ভারতে পৌঁছার কথা ছিল। কিন্তু রাশিয়া তার প্রতিবেশী দেশ ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ায় যুদ্ধজাহাজ তৈরির কাজ পিছিয়ে যায়। অবশেষে সেই কাজ প্রায় শেষের দিকে। কিছু দিন আগেই রাশিয়া থেকে ভারতীয় নৌসেনার একটি দল ঘুরে এসেছে। তারা জানিয়েছে, চলতি বছরের শেষের দিকেই ওই দুটি যুদ্ধজাহাজ ভারতের হস্তান্তর করা হবে।

Banglabid

ভারতীয় নৌসেনার চিফ অফ মেটেরিয়েল ডিরেক্টরেটের দল সম্প্রতি জাহাজ তৈরির খোঁজ নিতে রাশিয়া গিয়েছিল। তারা জানিয়েছে, দুটি জাহাজেরই নির্মাণকাজ শেষ হয়েছে। বর্তমানে সেগুলির ট্রায়াল চলছে। প্রথম জাহাজটিকে সমুদ্রে নামিয়ে পরীক্ষা করে দেখছেন রাশিয়ান প্রযুক্তিবিদেরা। শীঘ্রই সেটিকে ভারতে পাঠানোর বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়া হবে। সব কিছু পরিকল্পনামাফিক চললে আগামী আগস্টেই ভারতে পৌঁছে যাবে রাশিয়ায় তৈরি যুদ্ধজাহাজ আইএনএস তুশীল।

দ্বিতীয় যুদ্ধজাহাজটির নাম দেওয়া হয়েছে আইএনএস তমাল। তারও নির্মাণ পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে এখনও সেই জাহাজটিকে পানিতে নামানো হয়নি। চলতি বছরের ডিসেম্বরে ওই জাহাজ ভারতে পৌঁছবে বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার সহায়তা নিয়ে আরও দুটি যুদ্ধজাহাজ তৈরি করা হচ্ছে ভারতের মাটিতে। গোয়া শিপইয়ার্ড লিমিটেডের সেই জাহাজ তৈরির কাজও দ্রুত এগোচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় নৌসেনা কর্মকর্তারা। ২০২৬ সালের মধ্যে ওই দুটি জাহাজও নৌসেনার বহরে যুক্ত হয়ে যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুশীল-তমালভারতীয় নৌসেনারাশিয়ার দুই যুদ্ধজাহাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

কোহলি ও রোহিতকে ‘মেসির উদাহরণ’ দিলেন হরভজন

আগস্ট ১৪, ২০২৬

আগামী সপ্তাহেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৪, ২০২৬
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছবি: সংগৃহীত।

বিদায়ের সময় কী বললেন ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক?

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

আগস্ট ১৪, ২০২৬

শিল্পকলায় এবার সেই তিন সিনেমার টিকিট শো!

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT