গাজীপুর

ট্রেনে কাটা পড়ে শিশুসহ দু’জন নিহত

দ্রুত গতির ট্রেন রেললাইনের উপর দিয়ে যাচ্ছে, চারপাশে সবুজ গাছপালা।. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ট্রেন রেললাইনের উপর দিয়ে দ্রুত চলাচল করছে, চারপাশে সবুজ গাছপালা পরিবেষ্টিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনমালা এলাকায় এই ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ছোটন শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের চেহারা বিকৃত হয়ে গেছে। নিহতদের দু’জনই পুরুষ। তাদের আনুমানিক বয়স সাত বছর এবং ৩০ বছর।

তাদের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট নেওয়াসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…