অপরাধ

রাজধানীতে দুইজনকে পিটিয়ে হত্যা

নির্যাতনের দৃশ্য, দুইজনকে মারধর করছে একদল ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে দেখা যাচ্ছে, একদল ব্যক্তি একজনকে মারধর করছে, যা একটি সহিংস ঘটনা নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর দারুসসালামের আহমেদ নগর এলাকায় দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে এই ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। তবে নিহত দুইজনের নাম ও পরিচয় জানা যায়নি। কারা এই পিটুনিতে অংশ নিয়েছিলো সেটিও নিশ্চিত হতে পারেনি স্থানীয় থানা-পুলিশ।

ওসি রাকিবুল বলেন, ‘ঘটনা সত্য। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা নিহতদের পরিচয় নিশ্চিত হতে পারিনি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

তবে স্থানীয়দের দাবি, নিহত দুইজন এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও মাদকসেবী। স্থানীয়দের মধ্যেই একটি গ্রুপ তাদের পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে।

যদিও তাৎক্ষনিকভাবে স্থানীয়দের এই দাবির সত্যতা যাছাই করা সম্ভব হয়নি।

বিষয়:পিটিয়ে হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…