চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে ২ হেলমেটধারীর গুলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর উত্তরা এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে এসে মোটরসাইকেলযোগে দুই হেলমেটধারী দুর্বৃত্ত গুলি চালিয়ে পালিয়ে গেছে।

মঙ্গলবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, চারতলা বাড়িটির নাম ‘জান্নাত’। বাড়িটির মালিক গার্মেন্টস ব্যবসায়ী আবুল কাশেম, যিনি একেএসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

ব্যবসায়ীর এক আত্মীয় পরিচয় দেওয়া ব্যক্তি জানান, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে বাড়ির সামনে দুই রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে বাড়ির সামনে থেকে আরও দুটি তাজা গুলির খোসা উদ্ধার করে পুলিশ।

বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে প্রথমে বাড়িটি ঘুরে দেখে। কিছুক্ষণ পর আশপাশে লোকজন কমে গেলে তারা আবার ফিরে এসে গুলি চালিয়ে পাশের গলি দিয়ে পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে বাড়ির মালিক আবুল কাশেম বা তার পরিবারের কেউ মন্তব্য করতে রাজি হননি।

Reneta

বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা রফিকুল ইসলাম বলেন, গুলির সময় তিনি পার্কিং এলাকায় ছিলেন এবং অন্য নিরাপত্তাকর্মী মনির গার্ডরুমে খাবার খাচ্ছিলেন। তিনি ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা গুলি করে পালিয়ে যায়।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বাড়িটির স্টিলের গেটে দুই রাউন্ড গুলি চালিয়ে দ্রুত সরে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর র‍্যাব, পুলিশ, ডিবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও আলামত উদ্ধার করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২ হেলমেটধারীর গুলিউত্তরাউত্তরা পশ্চিম থানাগার্মেন্টস ব্যবসায়ীর বাড়িডিবিপুলিশর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
ছবি: বিবিসি।

জাপানে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT