জনপদ

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা শোকাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা শোকাহত, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কা‌লিহাতীতে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলার দেউপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুরা হলো, উপজেলার করুয়া গ্রামের মা‌নিকের মেয়ে জান্না‌তী (১১) ও একই উপ‌জেলার নারা‌ন্দিয়া ইউনিয়‌নের দৌলতপুর এলাকার সাইদুর রহমান স্বপন তালুকদারের মেয়ে সা‌দিয়া আক্তার জিম (৮)। তারা সম্পর্কে খালা-ভাগিনি। তারা দেউপুর এলাকায় নানী ও খালার বাড়িতে থেকে পড়াশুনা করতো।

নিহত সা‌দিয়ার মামা জাকা‌রিয়া বলেন, সকালে তারা বা‌ড়ির পাশে খেলাধুলা শেষে গোসল করার জন‌্য পুকুরে নেমেছিল। ১১টার দিকে জান্না‌তী ও সা‌দিয়া পানিতে ডুবে যায়। এসময় আরেক শিশু তাদের পানিতে ডুবে যাওয়ার বিষয়টি খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরের পা‌নিতে নেমে দু’জ‌নকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

ভুঞাপুর স্বাস্থ‌্য কম‌প্লেক্সের মে‌ডিকেল অ‌ফিসার ডা. ম‌নিরুল ইসলাম রুপক বলেন, বেলা বারটার দিকে দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

ভুঞাপুর থানার উপপ‌রিদর্শক কামরুল হোসেন ব‌লেন, দু’শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়:টাঙ্গাইলের কালিহাতী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…