মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বেশনালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর প্রাণহানি ঘটেছে। এসময় সঙ্গে থাকা গুরুতর আহত আরেক বন্ধু আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার ৩০ জুন রাত ১১ টার দিকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বেশনাল চৌরাস্তা সংলগ্ন এলাকায় গাছের সাথে ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী মাদবরবাড়ি পুকুরে পাড়ে গিয়ে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো-দিঘিরপাড় এলাকার দুলাল দেওয়ানের পুত্র মোটরসাইকেল চালক জিসান রাজা (১৫) ও আরোহী একই এলাকার খোরশেদ মালতের পুত্র আপন মালত (১৫)। গুরুতর আহত একই এলাকার আসমত মালতের পুত্র রুবেল মালৎ (১৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








