কিশোরগঞ্জ

বন্ধুর বিয়েতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু

কুমিল্লা থানার প্রবেশদ্বার, বাংলাদেশ পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা থানার প্রবেশদ্বার, বাংলাদেশ পুলিশ, সাইনবোর্ডে লেখা রয়েছে ‘কুমিল্লা থানা, জেলা কুমিল্লা’।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের করিমগঞ্জে বন্ধুর বিয়েতে এসে হাওরে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার ৪ জুলাই দুপুরে উপজেলার মরিচখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধুর মধ্যে লিমন (২৪) পটুয়াখালী জেলার বাসিন্দা ও রাফু (২৪) নোয়াখালী জেলার মাইজদী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, গতকাল সোমবার ৩ জুলাই বন্ধু তৌকিরের বিয়েতে বেড়াতে এসেছিলেন লিমন ও রাফু। আজ দুপুর বাড়ির পাশের হাওরে গোসল করতে গেলে একপর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা। পরে তাদেরকে উদ্ধার করে করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক লিমন ও রাফুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তৌকির শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

বিষয়:কিশোরগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…