চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় বিমান হামলায় পাঁচ মাসের দুই জমজ শিশু নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ পূর্বাহ্ণ ০৪, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
দুই শিশু গাজায় বিমান হামলায় নিহতের শোকাহত পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার রাফাহ শহরে ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় পাঁচ মাসের দুই জমজ শিশুসহ ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এখনও ধ্বংস্তুপের নিচে আটকা পড়ে আছে অনেকে।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এছাড়া দক্ষিণ গাজায় সাহায্যপ্রার্থীদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় মৃত্যুর মুখোমুখি হচ্ছে শিশুরা।

Banglabid

গাজা শহরের কুয়েতি গোলচত্বরে সাহায্যপ্রার্থীদের ওপর হামলায় ৮ জন মারা গেছে। গত বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী সাহায্যপ্রার্থীদের ওপর হামলা চালালে ১১৫ ফিলিস্তিনি নিহত হয়। গাজা শহরের কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতার কারণে গত কয়েক দিনে ১৫ শিশু মারা গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

অন্যদিকে মিশরে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা আবার শুরু হবে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করছে। এতে রমজান মাস শুরু হওয়ার আগেই যুদ্ধবিরতি হওয়ার কথা রয়েছে। তবে হামাসের একজন সিনিয়র কর্মকর্তা বলছে, ইসরায়েল তাদের দাবি মেনে নিলে আগামী ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি হতে পারে।

ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের উত্তরে জাবালিয়া শরণার্থী শিবির এবং সাফতাউই এলাকায় দুটি বাড়ি লক্ষ্য করে এই উড়োজাহাজ হামলা চালানো হয়।

Reneta

গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩০ হাজার ৪১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭১ হাজার ৭০০ জন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলউড়োজাহাজ হামলাগাজাযুদ্ধশিশু নিহতহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬

আফগান সিরিজের দিনক্ষণ ঠিক করলেও বাংলাদেশ নিয়ে এখনও চুপ ভারত

আগস্ট ১১, ২০২৬

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT