দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। এই উপলক্ষে রাজধানীর তেজগাঁওতে অবস্থিত চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে ২টি জামাত অনুষ্ঠিত হবে।
চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় ও সবশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা ১১টা ৩১ মিনিটে।
অন্যান্য বছরের মতো এবারও মুসল্লিরা যাতে নির্বিঘ্নে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেন তার জন্য রাজধানীর বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের পাঁচটি জামাত।







