চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে চিংড়ি ঘেরে জোড়া মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৩:২৬ অপরাহ্ণ ১৭, মে ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
চিংড়ি ঘেরের পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

কক্সবাজারের খুরুশকুলে একটি চিংড়ি ঘের থেকে ২ জন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ঘেরের ২ জন শ্রমিককে হেফাজতে নিয়েছে পুলিশ।

আজ ১৭ মে শুক্রবার সকাল ১১টার দিকে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মনুপাড়া আশ্রয়ণ প্রকল্পের পাশের একই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শামসুল আলমের চিংড়িঘের থেকে মরদেহ ২টি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, খুরুশকুল ইউনিয়ন পরিষদের মনু পাড়া গ্রামের জামালের ছেলে আবদুল খালেক (২৫) এবং আবু তাহেরের ছেলে মো. ইয়াছিন। তারা ২ জনই মৎস্যজীবী বলে জানিয়েছেন স্বজনরা।

স্থানীয় নাছির উদ্দিন বলেন, নিহতদের বিরুদ্ধে নানা সময় চুরির অভিযোগ শোনা যেত। এলাকাবাসীরা ধারণা করছেন, গত রাতেও তারা মাছ চুরি করতে আসলে ঘেরে লাগানো বৈদ্যুতিক শকে মারা যায়। খুরুশকুলের চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী বলেন, গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। মরদেহের শরীরে একাধিক বৈদ্যুতিক শকের চিহ্ন রয়েছে।

নিহত ইয়াছিন আরাফাতের মা বলেন, আমার ছেলে গতকাল রাত ১০টার সময় বাড়ি থেকে বের হয়। আজ সকালে তার লাশ পাওয়া যায়। কে বা কারা হত্যা করেছে সে বিষয়ে কিছুই জানা নেই। তবে মরদেহ উদ্ধারের পর পরই স্থানীয়রা ঘের মালিক শামসুল মেম্বারের বসতবাড়ি ঘেরাও করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘেরের দুই শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেন পুলিশ।

কক্সবাজার সদর থানার ওসি ( তদন্ত) মছিউর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদেনে মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আঘাতগুলো বৈদ্যুতিক শকের। তবে মযনাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, হত্যার কারণ জানতে ঘেরের দুই শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য জিম্মায় নেওয়া হয়েছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাত কাটার প্রতিশোধ নিতে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যা

পরবর্তী

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কমবে অসংক্রামক রোগের প্রকোপ

পরবর্তী
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কমবে অসংক্রামক রোগের প্রকোপের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কমবে অসংক্রামক রোগের প্রকোপ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারনেট গতিতে অনেক পিছিয়ে বাংলাদেশ: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

সর্বশেষ

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT