চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের

শ্যামল ভৌমিক শ্যামল ভৌমিক
৪:৫৩ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২৩
কুড়িগ্রাম, জনপদ
A A
শিশু পানিতে ডুবে যাওয়ার দৃশ্য, জলরাশি ও শিশুর silhouette. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই দুই শিশুর নাম মাহাদী (১৩) ও ফারাবী (১২)। তারা উপজেলার নাজিম খাঁন ইউনিয়নের আলসিয়া পাড়া এলাকার সাজিদুল ইসলাম সাজু ও সোহান মিয়ার ছেলে বলে জানা গেছে। সাজিদুল ইসলাম একজন প্রবাসী।

দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাজিম খাঁন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী নয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি খাল থেকে মাটি উত্তোলন করেছিল নিহতের পরিবার। সেই খালটি গভীর গর্তে পরিণত হয়ে পানি জমেছে সেখানে। আজ দুপুরের দিকে শিশু দুটি খালের পানিতে পড়ে মারা যায়। পরিবারের লোকজন তাদের কোথাও খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। এক পর্যায়ে খালটিতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নাজিম খাঁন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী নয়া বলেন, আমার ইউনিয়নের আলসিয়ার পাড়া এলাকায় দুপুরের দিকে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে বলে শুনেছি।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে কেউ অফিসিয়ালি আমাকে কিছু জানায়নি।

ট্যাগ: কুড়িগ্রামশিশুর মৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা জানালো জাপান 

পরবর্তী

দর্শক চাহিদার শীর্ষে লিডার, বাকি ৭ ছবির কী খবর?

পরবর্তী
কলেজের ছাত্রের ছবি, বিভিন্ন সিনেমার পোস্টার ও ছবি সমন্বিত কোলাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শক চাহিদার শীর্ষে লিডার, বাকি ৭ ছবির কী খবর?

নেইমারের চোখের দৃষ্টি ফুটবল ম্যাচে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারে ‘চোখ’ ম্যানচেস্টার ইউনাইটেডের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে অজ্ঞাত মরদেহ দাফন, পরে যেভাবে শনাক্ত করা হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের স্বস্তি, ট্রাম্পের ভিসা বাতিলের সিদ্ধান্ত আটকে দিল আদালত

আগস্ট ৩০, ২০২৬

নয়বারের শিরোপা জয়ীদের থামিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT