চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

ফজলুল হক মোড়ল ফজলুল হক মোড়ল
১০:৩২ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
দুই শিশুর মৃত্যুর ঘটনায় মানুষের ভিড় ও শোকপ্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিমপাড়া এলাকায় ডোবায় পড়ে ইয়ানুর (২) ও হাবিব (২) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুই একই বাড়ির সন্তান।

নিহত ইয়ানুরের পিতা মো. আজাদ জামালপুর জেলার বাসিন্দা এবং হাবিবের পিতা মো. আমির হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলায়। উভয় পরিবারই কোনাবাড়ী এলাকার আমবাগ পশ্চিমপাড়ার আফসার হাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে দুই শিশু খেলতে গিয়ে বাড়ির পেছনে চলে যায়। দীর্ঘ সময়েও তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পেছনে থাকা একটি পরিত্যক্ত ডোবায় শিশু দুটির মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

পাশের রুমের ভাড়াটিয়া মোনালিসা আক্তার জানান, আমি চাকরি থেকে এসে দেখি নিহত বাচ্চা দুটির মা তাদের খুঁজতেছে। হঠাৎ বাসার পেছন থেকে কান্নার শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি, হাবিবকে ডোবা থেকে পা টেনে তুলছেন তার মা। পরে আমি আশপাশের লোকজনদের ডেকে তাদের সহযোগিতা নিয়ে পানি থেকে তুলে হাসপাতালে পাঠিয়ে দেই বাচ্চাটিকে এবং অপর বাচ্চাটিকে ডোবায় খুঁজতে থাকি। কিছুক্ষণ পর অপর বাচ্চাটিও পানিতে ভেসে উঠে এবং মৃত অবস্থায় উদ্ধার করি। প্রথম উদ্ধারকৃত বাচ্চা হাবিবকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

এ ঘটনায় একই বাড়ির দুটি পরিবারের দুই শিশুর একসাথে এমন করুণ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে আহাজারি।

স্থানীয়রা বলছেন, ডোবা দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় ছিল, কিন্তু যথাযথ নিরাপত্তা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

ট্যাগ: আমবাগ পশ্চিমপাড়াডোবাদুই ‍শিশুর মৃত্যুশোকের ছায়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিরোজপুরের নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পরবর্তী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘শরত আলোর কমল বনে’

পরবর্তী
চ্যানেল আই অনলাইন ছাত্র সংগঠন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘শরত আলোর কমল বনে’

ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা চলছে, শিক্ষার্থীরা ও কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই সনদের বাস্তবায়ন নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিচ্ছে ঐকমত্য কমিশন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT