মির্জা আব্বাসসহ বিএনপি’র কেন্দ্রীয় দুই নেতার জামিন নামঞ্জুর
বিচারক, আইনজীবী ও পুলিশ সদস্যরা আদালত ভবনে উপস্থিত, বিএনপি নেতাদের জামিনের শুনানি চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বিভিন্ন মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা মির্জা আব্বাস, আলতাফ হোসেন চৌধুরী ও মজিবুর রহমান সারোয়ারের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের ৩ দিন ও শাহজাহান ওমরকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের দায়ের করা তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৮ই নভেম্বর সাফাই সাক্ষের দিন ধার্য্য করেছে আদালত। মামলাগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার ফলাফল বলেছেন আসামীপক্ষ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






