চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যা

ফজলুল হক মোড়ল ফজলুল হক মোড়ল
৯:৩০ পূর্বাহ্ণ ২১, অক্টোবর ২০২৩
গাজীপুর, জনপদ
A A
গাজীপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যা, মৃতদেহ শোবার ঘরে পড়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন বাঙ্গালগাছ এলাকায় দুই সহোদরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা উভয়ে গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকায় আব্দুল রশিদের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

গতকাল (২০ অক্টোবর) শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে থানা-পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতরা হলেন শফিকুল ইসলাম ও শুকুর আলী। তারা ময়মনসিংহ জেলা নান্দাইল থানার মহিষকুরা গ্রামের আবুল কাশেমের ছেলে।

Banglabid

গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল ইসলাম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের একজনের স্ত্রী ও স্থানীয় সূত্র দাবি করছে, এলাকার এক দোকানদারের সঙ্গে টাকাপয়সার লেনদেন নিয়ে তাদের দ্বন্দ্ব চলছিল।

তারা জানান, দুই ভাই অপর একজনকে সঙ্গে নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ওই দোকানদারের সঙ্গে লেনদেনের বিষয়ে কথা বলতে সেখানে যান। কথা-কাটাকাটির একপর্যায়ে লাঠি ও রড দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

এই ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউল ইসলাম বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাঙ্গালগাছ এলাকায় দুই যুবকের হত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখানে রাস্তার পাশে উন্মুক্ত স্থানে দুই যুবকের মরদেহ দেখতে পাই। পরে তাদের স্বজনরা এসে পরিচয় শনাক্ত করে।

Reneta

তিনি আরও বলেন, ঘটনা তদন্তের সুবিধার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি টিম ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত দুজন গত মঙ্গলবার কারাভোগ করে জেলখানা থেকে ছাড়া পেয়েছেন। তারা পেশাদার ছিনতাইকারী। সন্ধ্যার পর ওই এলাকায় ছিনতাই করতে এসে ধরা পড়লে গণপিটুনিতে তারা নিহত হয়েছেন।

ওসি বলেন, ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। সব বিষয় নিয়ে তদন্ত চলছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুই ভাইকে পিটিয়ে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে দুই ছেলে প্রাণ হারানোর পর দিশেহারা বাবা সেকান্দার আলী

‘বাবা, ভাত খেতে আসো তাড়াতাড়ি… কেউ বলবে না’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT