বিনোদন

স্পর্শিয়ার প্রেমে মুশফিক ফারহান ও মীর রাব্বী!

তিনজনের ছবি, স্পর্শিয়া, মুশফিক ফারহান ও মীর রাব্বী, প্রেমের গল্পের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজনের ছবি, স্পর্শিয়া, মুশফিক ফারহান ও মীর রাব্বী, প্রেমের গল্পের অংশ, বাংলাদেশি বিনোদন ও সম্পর্কের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অর্চিতা স্পর্শিয়া বরাবরই কাজ করেন বেছে বেছে। বিশেষ করে শেষ কয়েক বছর তো নাটকে পাওয়াই যায় না। মন দিয়েছেন সিনেমায়। এমন পরিস্থিতিতে আসছে ঈদে স্পর্শিয়ার অন্যতম উপহার হয়ে আসছে বিশেষ নাটক ‘শেষটা তুমি’।

মাহমুদ মাহিনের চিত্রনাট্য ও নির্মাণে এতে স্পর্শিয়ার প্রেমিক চরিত্রে দেখা যাবে দুই ভাইকে! তারা হলেন মুশফিক ফারহান ও মীর রাব্বী। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি।

নির্মাতা জানান, ‘শেষটা তুমি’তে স্পর্শিয়া অভিনয় করেছেন গ্রামের এক মুন্সির যুবতী কন্যার চরিত্রে। অন্যদিকে একই গ্রামের একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাই রনি ও রাজিব চরিত্রে দেখা যাবে মুশফিক ফারহান ও মীর রাব্বীকে। দুই ভাইয়ের মধ্যে প্রেম নিয়ে জটিলতা উঠে আসে নাটকের গল্পে। যদিও পুরো নাটকের কনসেপ্ট বেশ সিরিয়াস এবং ভালোবাসার।

নির্মাতা মনে করেন, ‘এটি সমাজ, সংসার, প্রেম ও ক্রোধের গল্প। গল্পটা বেশ সিরিয়াস। টিত্রনাট্যে অনেকগুলো উত্থান পতন আছে। শিল্পীরা সেই চরিত্রের মধ্যে মিশে গেছেন। আশা করছি দর্শকরাও কাজটি দেখে স্বস্তি পাবেন।’

বিষয়:ঈদের নাটক নাটক মীর রাব্বী মুশফিক ফারহান সিএমভি স্পর্শিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…