চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

সম্পত্তি নিয়ে বিরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৬
- সেমি লিড, অপরাধ, জনপদ, যশোর
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবার লাশ রেখে দুই ভাই ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই ভাই ও তাদের দুই স্ত্রী আহত হয়েছেন।

আজ সোমবার ২৪ আগস্ট দুপুরে উপজেলার সন্ন্যাসগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত চারজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ন্যাসগাছা গ্রামের খালেক মান (৭৫) আজ ভোরে বার্ধক্যজনিত কারণে মারা যান। তার দুই ছেলে মাহবুবুর রহমান (৫২) ও আসাবুল (৪৫)। জীবদ্দশায় খালেক মান দুই ছেলের নামে জমি লিখে দেন। মাহবুবুরকে চুকনগর-গৌরীঘোনা সড়কের পাশে ১৮ শতক জমি এবং আসাবুলকে গ্রামের বাড়িসহ ১৫ শতক জমি দেওয়া হয়।

আসাবুলের অভিযোগ, তার বড় ভাই বাবাকে ভুল বুঝিয়ে সড়কের পাশে বেশি দামের জমি লিখে নিয়েছেন। তাকে তুলনামূলক কম মূল্যের জমি দেওয়া হয়েছে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে মাহবুবুরের বাড়িতে খালেক মান মারা যাওয়ার পর আসাবুল বাবাকে তাদের পুরোনো বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে দাফন না করার কথা বলেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়।

আসাবুল দাবি করেন, তার বাবাকে পারিবারিক কবরস্থানে দাফনের জন্য তিনি জায়গা দেখিয়ে দিলেও বড় ভাই ও তার ছেলেরা তাকে এবং তার স্ত্রী হালিমাকে মারধর করেন। তার (আসাবুলের) মাথায় আঘাত লেগেছে। তার স্ত্রী হালিমাকে লাঠি দিয়ে মারধর করা হয়েছে।

অভিযোগের বিষয়ে মাহবুবুর রহমান বলেন, পৈতৃক বাড়ির কবরস্থানে বাবাকে দাফন করতে বাধা দেওয়ার কোনো কারণ নেই। এ কথা জানতে চাইলে ছোট ভাই আসাবুল ও তার লোকজন তাদের ওপর হামলা করেন। পরে বাবার লাশ দাফন করে তাঁরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি।

আহত আসাবুল ও তার স্ত্রী হালিমা বেলা পৌনে দুইটার দিকে এবং মাহবুবুর ও তার স্ত্রী মমতাজ বিকেল সাড়ে চারটার দিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে বেলা দেড়টার দিকে খালেক মানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি শান্ত হয় এবং লাশ দাফন করা হয়েছে। উভয় পক্ষকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: বাবার লাশবিরোধভাইয়ের মারামারিসম্পত্তি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

পরবর্তী

মিছিলের সংঘর্ষে হারিয়েছেন স্বামীকে, ফুটবল খেলতে গিয়ে মারা গেল একমাত্র ছেলে

পরবর্তী

মিছিলের সংঘর্ষে হারিয়েছেন স্বামীকে, ফুটবল খেলতে গিয়ে মারা গেল একমাত্র ছেলে

ফেইনুর্দ সমর্থকদের আতশবাজিতে আহত প্রতিপক্ষের পাঁচ সমর্থক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি অবনতি হয়েছে: জাতিসংঘ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষককে সম্মাননা

আগস্ট ২৬, ২০২৬

পরিবারের ৪ শিশুসহ ৮ জনকে গুলি করে হত্যা

আগস্ট ২৬, ২০২৬

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT