নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় ২ জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সাথে থাকা ২ জেলে এখনো নিখোঁজ রয়েছে।
শুক্রবার ৬ ডিসেম্বর ভোররাতের দিকে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাসিম (৫০) বুড়িরচর ৯নং ওয়ার্ড কালিরচর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে ও মো. জুয়েল একই এলাকার মো. মোস্তফার ছেলে। তারা সম্পর্কে আপন মামা-ভাগিনা।
নিখোঁজ দুই জেলেকে উদ্ধারের কার্যক্রম চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।







