চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালের সিটি নির্বাচনে লড়বেন দুই বাংলাদেশি

হাফিজ আল আসাদহাফিজ আল আসাদ
৯:১৬ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৫
প্রবাস সংবাদ
A A
পর্তুগালের সিটি নির্বাচনে লড়বেন দুই বাংলাদেশি।

পর্তুগালের সিটি নির্বাচনে লড়বেন দুই বাংলাদেশি।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পরে এবার ইউরোপের দেশ পর্তুগালে স্থানীয় নির্বাচনে (সিটি নির্বাচন) ভোট যুদ্ধে অংশগ্রহণ করবেন দুই বাংলাদেশি। আগামী ১২ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে অংশগ্রহণ করা বাংলাদেশিরা হলেন- পর্তুগালের বন্দর নগরী পোর্তো শহর থেকে শাহ আলম কাজল এবং রাজধানী লিসবন থেকে মাসুদ মজুমদার।

বন্দর নগরী পোর্তোর শহরের বনফি জুনতা এলাকায় পর্তুগালের প্রধান রাজনৈতিক দল সোশ্যালিস্ট পার্টির মনোনয়নে লড়ছেন শাহ আলম কাজল। যদিও তিনি এর আগেও একই আসনে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে নতুন নেতৃত্ব নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে রয়েছেন। এবারও তিনি পুনর্নির্বাচনের দৌড়ে এগিয়ে রয়েছেন।
অপরদিকে, মাসুদ মজুমদার লিসবনের সাও ভিনসেন্ট জুনতা ফ্রেগজিয়া এলাকায় স্বতন্ত্র প্যানেলে অংশ নিচ্ছেন প্রথমবারের মতো। দীর্ঘদিন ধরে তিনি পরিবারসহ লিসবনে বসবাস করছেন তিনি। মাসুদ মজুমদার বলেন, এই শহর আমার; আমি এই শহরকে ভালোবাসি।

আমি এই শহরের মানুষদের জন্য কিছু করতে চাই। দীর্ঘদিন ধরে বসবাস করার কারণে সমস্যাগুলো খুব ভালোভাবে জানি। আমি যদি নির্বাচিত হলে স্থানীয় নাগরিকদের পাশাপাশি লিসবনে বসবাস করা বাংলাদেশিদের কল্যাণে কাজ করবো।

শাহ আলম কাজল বলেন, ‘বর্তমানে সময়ে ডানপন্থিদের উত্থান যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাতে করে এই নির্বাচনের বড় চ্যালেঞ্জ হবে। তবে আমরা আশাবাদী—সোশ্যালিস্ট পার্টি জনগণের আস্থা অর্জন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। কারণ আমরা নাগরিক সমস্যার বাস্তব সমাধান করতে জানি যা ইতিপূর্বেও করেছি।’

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ বলেন, আমাদের স্থানীয় রাজনীতিতে এগিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ। কেননা আমাদের সমস্যাগুলো আমরা নিজেরাই ভালোভাবে বুঝতে পারি। সুতরাং সিটি নির্বাচনে আমাদের অংশগ্রহণ খুবই যুক্তিযুক্ত। যুক্তরাষ্ট, যুক্তরাজ্য হলে ইউরোপে থেকে কেন আমরা পর্তগালের স্থানীয় রাজনীতিতে অংশ নিতে পারবো না।

Reneta

স্থানীয় নির্বাচনে দুই বাংলাদেশি অংশগ্রহণ পর্তুগালে রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে অনেকে মনে করেন। প্রবাসী বাংলাদেশিদের এই অংশগ্রহণ কেবল তাদের কমিউনিটির মর্যাদা বৃদ্ধি করছে না, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুই বাংলাদেশি প্রার্থীপর্তুগালপোর্তো শহরসিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT