তথ্যপ্রযুক্তি

আয় প্রায় অর্ধেক কমেছে টুইটারের

টুইটার প্রধান এলন মাস্ক এর ছবি, মোবাইল ফোনে দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল ফোনে এলন মাস্ক এর ছবি দেখানো, পেছনে টুইটার লোগো সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত বছরের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কিনে নেয় পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। এরপর থেকে টুইটার তার বিজ্ঞাপনী আয়ের প্রায় অর্ধেক হারিয়েছে।

বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইলন মাস্ক জানিয়েছেন, কোম্পানিটির জুন মাসের আয় প্রত্যাশিত নয়।  টুইটার ঋণের বোঝার মধ্যে রয়েছে। নগদ প্রবাহ কমে গেছে। আয়ের চেয়ে ব্যয় বেশি কারণ কোম্পানির বিজ্ঞাপনী আয় অর্ধেকে নেমে এসেছে।

তিনি এক টুইটে বলেন, আমাদের বিলাসিতা করার আগে ইতিবাচক নগদ প্রবাহের দিকে পৌঁছাতে হবে।

হাজার হাজার কর্মী ছাঁটাই এবং ক্লাউড পরিষেবা বিল কাটার পরে মাস্ক বলেন, টুইটার ২০২৩ সালে বিজ্ঞাপন থেকে ৩ বিলিয়ন ডলার আয় করতে পারে, যা ২০২১ সালে ছিল ৫ দশমিক ১ বিলিয়ন ডলার।

মাস্ক টুইটারের ব্যয় কমাতে দায়িত্ব নেওয়ার পর প্রায় অর্ধেক কর্মীদের বরখাস্ত করেছিলেন। অন্যদিকে এ মাসেই টুইটারের নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে এসেছে মেটার নতুন অ্যাপ ‘থ্রেডস’। থ্রেডসে মাত্র পাঁচ দিনে ১০ কোটি ব্যবহারকারী যুক্ত হয়েছে। অনুমান করা হচ্ছে, প্রতিদ্বন্দ্বী অ্যাপ থ্রেডসে এখন প্রায় ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি ব্যবহারকারী রয়েছে।

বিষয়:ইলন মাস্ক কর্মী ছাটাই টুইটার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…