চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নকলের অভিযোগ এনে মেটার থ্রেডসকে মামলার হুমকি দিয়েছে টুইটার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
টুইটার ও মেটার লোগো সহ ভারসাম্যপূর্ণ স্কেল. Channel i News - চ্যানেল আই নিউজ

টুইটারের নতুন প্রতিদ্বন্দ্বী মেটার থ্রেডস অ্যাপ লঞ্চের পর মেটাকে মামলার হুমকি দিয়েছে টুইটার। তাদের অভিযোগ মেটার নতুন অ্যাপ থ্রেডস অনেকটাই টুইটারের কপি। বোঝা যাচ্ছে অ্যাপটিকে বেশ প্রতিযোগিতামূলক হিসেবে দেখছে টুইটার।

সিএনএন জানিয়েছে, গতকাল ৬ জুন বুধবার টুইটার প্রধান ইলন মাস্কের একজন আইনজীবী অ্যালেক্স স্পিরো মেটা সিইও মার্ক জুকারবার্গকে একটি চিঠি পাঠিয়েছেন যাতে প্রাক্তন টুইটার কর্মচারীদের মেটায় নিয়োগ প্রদানের মাধ্যমে বাণিজ্যের গোপন তথ্য চুরির জন্য মেটাকে অভিযুক্ত করা হয়। এই চিঠিতে অভিযোগ করা হয় মেটা টুইটারের বাণিজ্য গোপনীয়তা এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তির পদ্ধতিগত, ইচ্ছাকৃত এবং বেআইনি অপপ্রয়োগে জড়িত।

চিঠির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ইলন মাস্ক টুইট করে জানান, প্রতিযোগিতা ভাল, প্রতারণা নয়। চিঠিতে বলা হয়েছে, মেটা প্রাক্তন টুইটার কর্মচারীদের নিয়োগ করেছে যারা অন্যায়ভাবে টুইটার নথি এবং ইলেকট্রনিক ডিভাইস সমূহ ধরে রেখেছে। মেটা ইচ্ছাকৃতভাবে এই কর্মীদের থ্রেড তৈরিতে যুক্ত করেছে। চিঠিতে বলা হয়, টুইটার তার বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার কঠোরভাবে প্রয়োগ করতে চায়।

Banglabid

তবে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন স্পষ্টভাবে চিঠিটি খারিজ করেছেন। তিনি বলেন, থ্রেডস ইঞ্জিনিয়ারিং টিমের কেউ প্রাক্তন টুইটার কর্মী নয় এবং এটি কেবল একার জিনিস নয়। থ্রেডস লঞ্চের আগে থেকেই ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। লঞ্চের পর অল্প সময়েই রেকর্ড ৩ কোটি ব্যবহারকারী অ্যাপটিতে যোগ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের রিচমন্ড বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক কার্ল টোবিয়াস বলেছেন, আইনি হুমকি অগত্যা মামলার দিকে নিয়ে যেতে পারে না তবে এটি মেটাকে ধীর করার একটি কৌশলের অংশ হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলন মাস্কটুইটারথ্রেডসমার্ক জুকারবার্গমেটা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও বেনফিকায় বিশ্বজয়ী ডি মারিয়া

পরবর্তী

বাকি দুই ওয়ানডেতে অধিনায়ক লিটন

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার লিটন ব্যাটিং করে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাকি দুই ওয়ানডেতে অধিনায়ক লিটন

দূষিত পানিতে ডিএনডি বাঁধের ভেতর মানুষ চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা বর্ষণে ডিএনডি বাঁধের ভেতর ২০ লাখ মানুষ পানিবন্দি

সর্বশেষ

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

অগ্নিকাণ্ড নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যা জানাচ্ছে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT