এর আগে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচন করা হয়েছে স্পিকার এবং ডেপুটি স্পিকার। চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হলেন ডক্টর শিরীন শারমীন চৌধুরী; দ্বিতীয়বারের মতো ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব এনে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয় অধিবেশনে।






