চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরওয়েতে যে টিভি পরিচালনা করেন প্রতিবন্ধীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নরওয়েতে প্রতিবন্ধীদের জন্য টিভি পরিচালনা দলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরওয়েতে প্রতিবন্ধীদের জন্য একটি টিভি চ্যানেল চালু আছে। অনেক প্রতিবন্ধী সেখানে কাজ করেন, দেশব্যাপী এই চ্যানেল এতই জনপ্রিয় হয়ে উঠেছে যে, গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ও তারকারা এই চ্যানেলের অনুষ্ঠানগুলোতে অংশ নিয়ে থাকেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ডয়েচে ভেলে এর প্রতিবেদনে বলা হয়, নরওয়ের এই জনপ্রিয় টিভির নাম ‘টিভি ব্র’, নরওয়েজিয়ান ভাষায় যার অর্থ ‘টিভি গুড’৷ প্রতিবন্ধীদের জন্য চালু এই টিভি প্রতিবন্ধীরাই পরিচালনা করছেন।

ভেগার্ড ল্যোলান্ড একজন সাংবাদিক হিসেবে টিভি ব্র-তে কাজ করেন। তিনি বলেন, আমি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখি৷ হ্যাঁ, আমার ডাউন সিনড্রোম আছে৷ কিন্তু আমি এটাকে বড় করে দেখি না৷ আমি নিজেকে নিয়ে সৎ থাকি।

Banglabid

টিভির প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক কামিলা কালহাইম তার কর্মীদের সততা ও খোলামনের প্রশংসা করেন। তিনি জানান, এখানে অনেকে কাজ করেন, যাদের কোনো প্রশিক্ষণ নেই। অনেকে ভালোমতো পড়তে-লিখতে পারেন না। তাদেরকে বার্তা গঠনে সহায়তা করতে হয়। এটা ছাড়া আমরা অন্য কোনো টিভি স্টেশনের মতোই পেশাদার৷ আর এখন আমাদের আরও গুরুত্ব সহকারে নেয়া হচ্ছে।

সমাজকল্যাণ কর্তৃপক্ষ ল্যোলান্ডকে তিন রুমের একটি অ্যাপার্টমেন্ট দিয়েছে। সেখানকার রান্নাঘরে আধুনিক চুলাও আছে। যদিও তিনি প্রধানত পিৎজা খেয়ে থাকেন।

লোল্যান্ড বলেন, স্বাধীনভাবে জীবনযাপন করা খুব গুরুত্বপূর্ণ৷ আমার বয়স ৩৭৷ দীর্ঘদিন বাবার সঙ্গে ছিলাম৷ বলতে পারেন, তিনি আমাকে দেখে রেখেছিলেন।

Reneta

কাজের যাওয়ার পথে ল্যোলান্ড নাচের কিছু মুদ্রা দেখান। তিনি বলেন, সাংবাদিক না হলে, নৃত্যশিল্পী হওয়ার ইচ্ছা ছিল।

সম্প্রতি স্কুলের কিছু শিক্ষার্থী টিভি ব্র-তে যায়৷ শিক্ষকরা জানান, এই টিভির সাংবাদিকরা শিক্ষার্থীদের কাছে রোল মডেল৷ শিক্ষার্থীদের মোবাইলে টিভি ব্র এর অ্যাপ আছে।

শিক্ষিকা ট্রিন হালারাকার বলেন, চলতি বছরের সেপ্টেম্বরে নরওয়েতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন অধিকাংশ শিক্ষার্থী এই টিভিকে অনুসরণ করবে।

তিনি বলেন, অন্য টিভিগুলোতে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, যেটা খুব সমস্যার৷ আমরা টিভি ব্র এর উপর নির্ভর করি।

কালহাইম বলেন, নরওয়েতে আমরা দর্শকদের স্বীকৃতি পেতে সমর্থ হয়েছি৷ এখন অন্য দেশগুলোও আমাদের নিয়ে আগ্রহ দেখাচ্ছে৷ ফলে ভবিষ্যতে আমাদের প্রসার আরও বাড়তে পারে। ভবিষ্যতে আমরা টিভি ব্র এর সাংবাদিক ল্যোলান্ড ও তার সহকর্মীদের কাছ থেকে আরও অনেক কিছু আশা করতে পারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিভি চালাননরওয়েপ্রতিবন্ধীরা চালান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইসিটি মন্ত্রণালয় নিয়ে শ্বেতপত্র গঠনের সিদ্ধান্ত সরকারের: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

পরবর্তী

কুয়েটের পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

পরবর্তী
কুয়েট ক্যাম্পাসে বিজিবি সদস্যরা মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েটের পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

উত্তরায় স্বামী-স্ত্রীকে কুপিয়েছে কারা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় স্বামী-স্ত্রীকে কুপিয়েছে কারা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT