চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃতিক-আমিরের সঙ্গে কাজ করতে চান তুর্কি এই অভিনেত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৪
বিনোদন
A A

জনপ্রিয় তুর্কি সিরিজ ‘গুনেশিন কিজলারি’, ‘আর্সক লাফতান আনলামাজ’, ‘সেন কাল কাপিমি’, ‘ইউ নক অন মাই ডোর’ এবং ‘পেয়ার লাফজন মেন কাহান’তে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী হান্দে এর্চেল। ২০১২ সালে আজারবাইজানে অনুষ্ঠিত একটি সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে আসেন হান্দে এর্চেল, যা তাকে মডেল, অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার বেছে নেওয়ার পথ উন্মুক্ত করে দেয়।

সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘এফআইসিসিআই’ ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে ভারত সফরে এসেছিলনে হান্দে। চলতি মাসের ৫ থেকে ৭ মার্চ, এই তিন দিনব্যাপী চলে এই অনুষ্ঠান। যেখানে অংশ নেয়ার পর ভারতীয় একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই তুর্কি অভিনেত্রী বলিউডে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে হান্দে এর্চেল বলেন, ‘ছোটবেলা থেকেই ভারতের প্রতি আমার দারুণ আকর্ষণ কাজ করত। তাই হিন্দি সিনেমা দেখতাম। এখনও দেখি। ভারতের ঐতিহ্য, সংস্কৃতি, খাবার আর শাড়ি আমায় অনেক টানে। যদিও আমাদের থিয়েটারে (তুরস্কে) হিন্দি সিনেমা মুক্তি দেয় না, তবে আমি অনলাইনে হিন্দি সিনেমা দেখেছি’।

এসময় সাক্ষাতকারে অভিনেত্রী হৃতিক রোশন, আমির খান এবং সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেন।

ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং দেব প্যাটেলকে পছন্দ করেন বলেও জানান তিনি। এছাড়াও পরিচালকের মাঝে তার পছন্দের তালিকায় রয়েছেন সঞ্জয় লীলা বানসালি।

ভারত সফর প্রসঙ্গে হান্দে জানান যে, ছোটবেলা থেকেই ভারত ভ্রমণের ইচ্ছা ছিল। কাজের কারণে এবার সেটা পূরণ হয়ে গেল। কিন্তু এ ভ্রমণ খুব কম সময়ের। আমি আবারও এখানে আসতে চাই। আর আমি বলিউডে অভিনয়ও করতে চাই। –পিঙ্কভিলা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কের জনপ্রিয় অভিনেত্রীতুর্কি অভিনেত্রীহান্দে এর্চেল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মাঝে মা হারালেন ফ্রান্সের কোচ দেশম

জুন ২৪, ২০২৬

‘আমি ফিরে এসেছি’

জুন ২৪, ২০২৬

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে যত রেকর্ড

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডময় জোড়া গোলের রাতে পর্তুগালের গোল উৎসব

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডে প্রথমার্ধে ৩ গোল পর্তুগালের

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT