চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসুস্থতার পর আবারও নির্বাচনী প্রচারণায় এরদোগান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
এরদোগান জনসমুদ্রে ভাষণ দিচ্ছেন, হাজার হাজার সমর্থক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান আবারও শনিবার তুরস্কের পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারাভিযানে নেমেছেন। অসুস্থতার কারণে তিন দিন নির্বাচনী প্রচারণা থেকে দূরে থাকার পর তার এই ফেরা ছিল দৃঢ় এবং আত্মবিশ্বাসী।

তিনি যখন বন্দর নগরী ইজমিরের সমাবেশস্থলে পৌঁছান তখন সেখানে ছিল পতাকার সমুদ্র। একটি বিশাল জনসমাগম প্রখর সূর্যের নীচে ঘণ্টার পর ঘণ্টা তার জন্য অপেক্ষা করছিল। বিরোধীদের শক্ত ঘাঁটিতে এটি ছিল এরদোগানের একটি শক্তিশালী পদার্পন।

যে অসুস্থতার কারণে এরদোগানকে তিন দিন নির্বাচনী প্রচারাভিযান থেকে দূরে থাকতে হয়েছিল এদিন সে অসুস্থতার কোনও লক্ষণ ছিল না তার মধ্যে। তুরষ্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচনের আর মাত্র ১৫ দিন বাকি রয়েছে।

Banglabid

বিশ বছর ক্ষমতায় থাকার পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের জন্য আসছে নির্বাচন হবে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের রাষ্ট্রপতি পদের জন্য এবারের নির্বাচনে এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় নেতা কেমাল কিলিচদারুগলু। যিনি তুরস্কের ছোটবড় ছয়টি দলের সমন্বয়ে গঠিত নির্বাচনী জোটের পক্ষ থেকে এরদোগানের বিরুদ্ধে রাষ্ট্রপতি পদের জন্য লড়বেন। কেমাল কিলিচদারুগলু একজন ধর্মনিরপেক্ষ প্রার্থী। বিশ বছর ক্ষমতায় থাকা এরদোগানকে হারানোর জন্য এই প্রথম তুরস্কের সবগুলো ছোটবড় রাজনৈতিক দল একজোট হয়ে এরদোগানের এ.কে. পার্টির বিরুদ্ধে নির্বাচনে যাচ্ছে।

Reneta

রবিবার একই জায়গায় একটি সমাবেশ করবে বিরোধীদল। তুরস্কের নির্বাচনী জনমত জরিপগুলি নির্বাচনে জেতার জন্য বিরোধীদলীয় নেতা কেমাল কিলিচদারুগলুকে সামান্য এগিয়ে রাখছে। তবে নির্বাচনই চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা।

এদিন এরদোগান প্রায় ৪০ মিনিট ধরে কথা বলেন। শক্তিশালী কন্ঠে তিনি বিরোধীদের উপহাস করেন। তিনি “সন্ত্রাসবাদ” এর বিষয় সামনে এনে বলেন, শুধুমাত্র তিনিই তুরস্কের জন্য প্রবৃদ্ধি এনে দিতে পারেন।

বিরোধীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত বন্দর নগরী ইজমিরে এরদোগানের এই নির্বাচনী সমাবেশ একটি লড়াকু পারফরম্যান্স ছিল যা তার সমর্থকদের আশ্বস্ত করবে এবং তার বিরোধীদেরকে চিন্তিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরদোগানতুরস্কনির্বাচননির্বাচনী প্রচারণা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল

পরবর্তী

দুই ম্যাচে ছয় গোল হজমকে ‘অবিশ্বাস্য’ বললেন আনচেলত্তি

পরবর্তী
আনচেলত্তি ফুটবল ম্যাচে দাঁড়িয়ে দর্শকদের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ম্যাচে ছয় গোল হজমকে ‘অবিশ্বাস্য’ বললেন আনচেলত্তি

সালমানের স্টাইলিশ লুকের ছবি, বাংলা সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

'বউ নয়, সন্তান চাই', বললেন সালমান!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT