চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সি-প্যানেল ও ডব্লিউএইচএম-এ নিরাপত্তা ঝুঁকি: গ্রাহকদের সতর্ক করল বিডিইএইচপিএ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ণ ০১, মে ২০২৬
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল সি প্যানেল (cPanel) এবং ওয়েব হোস্ট ম্যানেজার (WHM)-এ একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি (Vulnerability) শনাক্ত করা হয়েছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশের গ্রাহকদের ডেটা ও ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডারস অ্যালায়েন্স (বিডিইএইচপিএ)।

শুক্রবার (১ মে) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা ও গৃহীত পদক্ষেপের কথা জানানো হয়।

নিরাপত্তা ঝুঁকি ও বর্তমান পরিস্থিতি

বিডিইএইচপিএ জানায়, সম্প্রতি শনাক্ত হওয়া এই বৈশ্বিক নিরাপত্তা ত্রুটিটির কোড নাম CVE-2026-41940। বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই cPanel কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা আপডেট বা ‘সিকিউরিটি প্যাচ’ প্রকাশ করেছে। বাংলাদেশের হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের সুরক্ষায় এই প্যাচ দ্রুততার সাথে ইনস্টল করছে।

গৃহীত জরুরি পদক্ষেপসমূহ

Reneta

গ্রাহকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিডিইএইচপিএ-ভুক্ত হোস্টিং প্রতিষ্ঠানগুলো নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করেছে:

নিরাপত্তা আপডেট: সব সার্ভারে দ্রুত প্রয়োজনীয় সিকিউরিটি প্যাচ ইনস্টল করা হয়েছে।

মনিটরিং জোরদার: সার্ভার ও সিস্টেমের কার্যকারিতা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

অতিরিক্ত ফায়ারওয়াল: সাইবার হামলা ঠেকাতে অতিরিক্ত ফায়ারওয়াল ও সুরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

লগ মনিটরিং: কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম ঘটছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

অ্যাক্সেস রেস্ট্রিকশন: গুরুত্বপূর্ণ সার্ভারগুলোতে প্রবেশাধিকার আরও সীমিত ও কঠোর করা হয়েছে।

গ্রাহকদের জন্য সাময়িক অসুবিধা
নিরাপত্তা জোরদার করার এই প্রক্রিয়াকালীন সময়ে গ্রাহকরা সাময়িকভাবে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, cPanel/WHM লগইনে কিছুটা বিলম্ব, সার্ভিসে সাময়িক বিঘ্ন, ইমেইল পৌঁছাতে দেরি হওয়া কিংবা ওয়েবসাইট অ্যাক্সেস সংক্রান্ত কিছু সীমাবদ্ধতা দেখা দিতে পারে। গ্রাহকদের তথ্যের পূর্ণ নিরাপত্তার স্বার্থেই এই কঠোর ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে।

বিডিইএইচপিএ-র আশ্বাস

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক শাকিল আরেফিন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে গ্রাহকদের আশ্বস্ত করে বলা হয়েছে, তাদের টেকনিক্যাল টিম ২৪/৭ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গ্রাহকদের ওয়েবসাইট, ইমেইল ও ডেটা সুরক্ষায় তারা সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশের হোস্টিং শিল্পের উন্নয়ন ও গ্রাহক নিরাপত্তা নিশ্চিত করতে বিডিইএইচপিএ সর্বদা কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েব হোস্ট ম্যানেজারওয়েব হোস্টিং কন্ট্রোলগুরুতর নিরাপত্তা ত্রুটিবাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডারস অ্যালায়েন্সসিকিউরিটি প্যাচ
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT