আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে, আহত ও মৃতদেহ উদ্ধার চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক সপ্তাহ আগে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত তুরস্কে মারা গেছেন ৩১ হাজার ৬শ ৪৩ জন। সিরিয়ায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৭শ জনের বেশি। জীবিতদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালাচ্ছেন বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা।

তুরস্কের কাহরামানমারাস প্রদেশে ভূমিকম্পের ১শ ৮২ ঘণ্টা পর ১০ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে দেশটির দক্ষিণাঞ্চলীয় আদিয়ামান নগরীর অ্যাপার্টমেন্ট ব্লক থেকে ১৭৮ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয় ৬ বছরের এক শিশুকে।

এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। তবে সময় যত গড়াচ্ছে, জীবিত উদ্ধারের আশা তত ক্ষীণ হয়ে আসছে।

সিরিয়ার আলেপ্পোতে জাতিসংঘ ত্রাণ মিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ হওয়ার পথে। এখন বেশি জোর দেওয়া হবে মানুষের আশ্রয়, খাবার ও অন্যান্য প্রয়োজন মেটানোর দিকে।

বিষয়:উদ্ধার অভিযান তুরস্ক তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প ভয়াবহ ভূমিকম্প সিরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…