আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়াল

প্রধানমন্ত্রী তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাৎ করে তাদের সমবেদনা জানান।. Channel i News – চ্যানেল আই নিউজ

তুরস্ক ও উত্তর সিরিয়ায় ধ্বংস্তুপ থেকে একের পর এক মৃতদেহ বের করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভয়াবহ ভূমিকম্পে ১৫ হাজার লোকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

তুরস্কের সরকারি সংবাদসংস্থা দেশের বিপর্যয় মোকাবিলা ব্যুরোকে উদ্ধৃত করে জানিয়েছে, বুধবার পর্যন্ত সেখানে ১২ হাজার ৩৯১ জন মারা গেছেন। আর সিরিয়ায় মারা গেছেন প্রায় তিন হাজার জন।

অন্যদিকে এ পরিস্থিতিতে সরকারের উদ্ধার তৎপরতা নিয়ে তুরস্কে ক্ষোভ বাড়ছে। দেশটির বিরোধী দলের নেতা কেমাল কিলিকদারুগলো ব্যাপক প্রাণহানির জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে দায়ী করেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় সফর করেছেন। তিনি স্বীকার করেছেন, ভূমিকম্পের পর পরিস্থিতি মোকাবিলায় খামতি রয়েছে।

বিষয়:তুরস্ক ভূমিকম্প তুরস্ক সিরিয়া ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…