বাংলাদেশ

তুর‌স্কে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের হটলাইন

তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা, ধ্বংসস্তূপের মাঝে উদ্ধারকর্ম ও মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের মাঝে উদ্ধারকর্ম ও সাধারণ মানুষ।. Channel i News – চ্যানেল আই নিউজ

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবস্থান সম্পর্কে দূতাবাসের নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। দুটি নম্বর প্রকাশ করে এ অনুরোধ জানানো হয়েছে।

নম্বর দুটি হচ্ছে- চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. রফিকুল ইসলাম ফোন নম্বর +৯০-৫৪৬-৯০৫-০৬৪৭ এবং ব্যক্তিগত কর্মকর্তা মো. আবুল বাশার, ফোন নম্বর +৯০-৫৩৮-৯১০-৯৬৩৫।

উল্লেখ্য, গতকাল সোমবার তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে তুরস্ক এবং সিরিয়ায় বহু মানুষ হতাহত হয়েছে। নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। ভূমিকম্পে তুরস্কে অন্তত ৫ হাজার ৬০৬টি ভবন ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বহু মানুষ, উদ্ধারকাজ চলছে।

বিষয়:তুরস্ক তুরস্কে ভূমিকম্প ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…