আন্তর্জাতিক

তুরস্কের ভূমিকম্পে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা

তুরস্কের ভূমিকম্পে ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের ভূমিকম্পে ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা, ধ্বংসস্তূপের মধ্যে ক্ষতিগ্রস্ত ভবনের অংশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়েছে তুরস্ক ও সিরিয়া। সম্প্রতি ঘটে যাওয়া এই ভয়াবহতায় দেশ দু’টির পাশাপাশি থমকে দাঁড়িয়েছে পুরো বিশ্ব। ভয়াবহ এই ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর বেশিরভাগ অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি)।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।

এর আগে শনিবার তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রধান ইউনিস সেজার জানিয়েছেন, ভূমিকম্পে তুরস্কে বর্তমান মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৪২ জনে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের খোঁজ ও উদ্ধারের কাজ বেশিরভাগ অঞ্চলে শেষ হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় ৪৬ হাজারের বেশি মানুষ মারা যায়। এই প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে কেবল তুরস্কেই ৩ লাখ ৪৫ হাজারের মতো অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়েছে। এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। এছাড়া ১০ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পরেছে। ভুমিকম্পের কারণে কোটি ডলারের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির আশংকা দেশ দুটির।

বিষয়:উদ্ধার অভিযান তুরুস্ক-সিরিয়া ভূমিকম্প সমাপ্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…