বিনোদন

প্রথমবার একসঙ্গে রণবীর-শ্রদ্ধা, নজর কাড়লো রসায়ন

রণবীর ও শ্রদ্ধা প্রথমবার একসঙ্গে, রোমান্টিক মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীর ও শ্রদ্ধা একসঙ্গে সমুদ্র সৈকতে, প্রেমের মুহূর্তে ধরা পড়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন অভিনেতা রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর। বলিউড পাচ্ছে নতুন একটি জুটিকে। প্রকাশ পেয়েছে এই জুটির ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কর’-এর ট্রেলার।

ট্রেলারে রণবীর-শ্রদ্ধার রসায়ন দেখে মুগ্ধ দর্শকরা। অনেকদিন পর রোম-কম সিনেমায় রণবীরকে পেয়ে ভক্তদের উচ্ছ্বাসের বাধ যেন ভেঙে পড়ছে।

ট্রেলারে রণবীর-শ্রদ্ধার পোশাকও ছিল চোখে পড়ার মতো। দুইজনেই ঝলমলে রঙিন পোশাকে দেখা গেছে। শ্রদ্ধাকে দেখা গেছে বিকিনিতে।

নজর কেড়েছে রণবীরের সংলাপও। লাভ রঞ্জনের সিনেমার বৈশিষ্ট্যই মজার সংলাপ। এবারের ছবিতেও যে তার কমতি হবে না তা ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে।

প্রেমে পড়া কত সহজ কিন্তু প্রেম ভেঙে সম্পর্ক থেকে বের হওয়া কতটা কঠিন তা নিয়েই তৈরি হয়েছে এই সিনেমা।

ট্রেলারটি সামাজিক মাধ্যমে শেয়ার করছেন ভক্তরা। অনেকেই মনে করছেন সিনেমাটি সুপারহিট হবে।

শ্রদ্ধাকে সর্বশেষ দেখা গেছে ‘বাঘি থ্রি’ ছবিতে। রণবীর কাপুরকে সর্বশেষ দেখা গেছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে।

বিষয়:অভিনয় ট্রেলার তু ঝুটি ম্যায় মক্কর বলিউড রণবীর কাপুর শ্রদ্ধা কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…