চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের শুল্কনীতি: ভারতে মার্কিন পণ্য বয়কটের ডাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশ্ববাজারে মার্কিন পণ্য বয়কটের প্রতিবাদে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন পণ্য

রাশিয়ান তেল কেনার অপরাধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এরপর থেকে ভারতে আমেরিকা বিরোধী মনোভাবের ঢেউ উঠেছে। পেপসি, কোকা-কোলা, সাবওয়ে, কেএফসি, ম্যাকডোনাল্ডসের মতো আমেরিকান বহুজাতিক সংস্থাগুলো বয়কটের হুমকির মুখে পড়েছে।

রোববার ৩১ আগস্ট ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর আরোপিত শুল্কের ফলে পেপসি, কোকা-কোলা, সাবওয়ে, কেএফসি, ম্যাকডোনাল্ডসের মতো আমেরিকান বহুজাতিক সংস্থাগুলো বয়কটের হুমকির কবলে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক আরোপের পর থেকে ভারতে আমেরিকা বিরোধী মনোভাবের ঢেউ উঠেছে।

Banglabid

ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিবাদে যোগগুরু রামদেব ভারতীয়দের সকল আমেরিকান পণ্য বয়কটের পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, পেপসি, কোকা-কোলা, সাবওয়ে, কেএফসি, অথবা ম্যাকডোনাল্ডসের কাউন্টারে একজনও ভারতীয়কে দেখা উচিত নয়। এত ব্যাপক বয়কট করা উচিত।

ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডার মতো বিশ্বের অন্যান্য অংশেও ইতোমধ্যেই আমেরিকা বিরোধী বয়কট চলছে। ১.৫ বিলিয়ন জনসংখ্যার ভারতে মার্কিন কোম্পানি বয়কটের ফলে ব্যাপক ক্ষতি এবং গুরুতর চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয়দের “স্বদেশী” বা দেশীয় পণ্য কিনতে এবং ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যদি কেউ ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে চায়, তাদের দেশের স্বার্থে কথা বলা উচিত এবং জনগণের মধ্যে স্বদেশী পণ্য কেনার সংকল্প জাগানো উচিত।

Reneta

তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, বিশ্বে অর্থনৈতিক স্বার্থপরতার রাজনীতি চলছে এবং প্রত্যেকেই তাদের নিজস্ব স্বার্থ রক্ষায় ব্যস্ত।

গত ৬ আগস্ট, ট্রাম্প ভারতের উপর ২৫ শতাংশ পারস্পরিক শুল্কের উপরে ২৫ শতাংশ জরিমানা আরোপ করেন। নয়াদিল্লি বলেছে, অতিরিক্ত শুল্ক “অন্যায় ও অযৌক্তিক”। তারা জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে। ৫০ শতাংশ শুল্ক ২৭শে আগস্ট থেকে কার্যকর হয়েছে।

এএপি এমপি অশোক কুমার মিত্তল ১৯০৫ সালের ৭ই আগস্টের স্বদেশী আন্দোলনের কথা উল্লেখ করে ট্রাম্পের কাছে একটি খোলা চিঠি লিখেছিলেন। চিঠিতে তিনি বলেছিলেন, যদি ১৪৬ কোটি ভারতীয় আজই সেই চেতনাকে কাজে লাগায় এবং মার্কিন ব্যবসার উপর কৌশলগত নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে ভারতের চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এর প্রভাব অনেক বেশি গুরুতর হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্পের শুল্কনীতিভারতের ওপর শুল্কমার্কিন পণ্য বয়কটের ডাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আহত নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

পরবর্তী

ভয়েস অব আমেরিকার ৫০০ সাংবাদিক ছাঁটাই করছে ট্রাম্প

পরবর্তী
ভয়েস অব আমেরিকা এর লোগো সহ একটি বোর্ড বা স্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়েস অব আমেরিকার ৫০০ সাংবাদিক ছাঁটাই করছে ট্রাম্প

ঢাকায় মার্কিন দূতাবাস কর্মীর উপর হামলার গোয়েন্দা তথ্যে গ্রেপ্তার শামীন মাহফুজ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় মার্কিন দূতাবাস কর্মীর উপর হামলার গোয়েন্দা তথ্যে গ্রেপ্তার শামীন মাহফুজ

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়নে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT