চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের সাবমেরিন মোতায়েন: যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র নিষেধাজ্ঞা মানবে না রাশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছাকাছি অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেওয়ার কয়েক দিনের মাথায় রাশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, তারা স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা নিষেধাজ্ঞা চুক্তি আর মানবে না।

আজ (৫ আগস্ট) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সাবেক রুশ প্রেসিডেন্ট এবং বর্তমানে নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সোমবার এক্স পোস্টে লেখেন, ন্যাটোর রুশবিরোধী নীতির ফলাফল হিসেবেই আমাদের এই সিদ্ধান্ত। এখন আমাদের প্রতিপক্ষদের এই নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। সামনে আরও পদক্ষেপ আসছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যেহেতু যুক্তরাষ্ট্র ও ন্যাটো ইউরোপ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য মাঝারি ও স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের দিকে যাচ্ছে, তাই আইএনএফ চুক্তির সীমাবদ্ধতা বজায় রাখার আর কোনো যৌক্তিকতা নেই।

এছাড়া, রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, পশ্চিমা দেশগুলোর এই ধরণের অস্থিতিশীল ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিস্তার আমাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।

উল্লেখ্য, ১৯৮৭ সালে তৎকালীন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান আইএনএফ চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় ৫০০ থেকে ৫ হাজার ৫০০ কিলোমিটার দূরত্বে ক্ষেপণ করতে সক্ষম ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য পারমাণবিক ক্ষেপণাস্ত্র বাতিল করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পরাশিয়াসাবমেরিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

জুন ২৫, ২০২৬

বড়লেখা সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

জুন ২৫, ২০২৬

বাংলাদেশে পথশিশুদের মাদকাসক্তি: এক নীরব মানবিক, সামাজিক ও জাতীয় সংকট

জুন ২৫, ২০২৬

করতোয়া নদীতে গোসলে নেমে ভাবি ও দুই শিশু ননদের মৃত্যু

জুন ২৫, ২০২৬

মাঠের বাইরে মেসি আরও ভালো মানুষ: নেইমার

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT