বিনোদন

প্রথম স্ত্রীকে ধর্ষণ, ট্রাম্পের বায়োপিক নিয়ে বিতর্ক

অভিনেত্রী মেরিলিন মনরো এর ছবি, কালো পোশাক পরা পুরুষের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী মেরিলিন মনরো এর ছবি, তিনি পিঙ্ক ও হোয়াইট পোশাক পরেছেন, একটি সোনালী রেলিং ধরে আছেন, পেছনে সোনালী ও বাদামী রঙের অভ্যন্তরীণ স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্পের নাম থাকবে, আর সেখানে বিতর্ক থাকবে না; তা কী হয়! সেটা হোক কান ফিল্ম ফেস্টিভালের মতো মর্যাদাসম্পন্ন আসর! এই উৎসবেই দেখানো হলো ডোনাল্ড ট্রাম্পের বায়োপিক। সেখানে একটি দৃশ্য নিয়ে চলছে তুমুল বিতর্ক!

ট্রাম্পকে নিয়ে নির্মিত সেই বায়োপিকের নাম ‘দ্য অ্যাপ্রেন্টিস’। আলি আব্বাসির পরিচালনায় তৈরি ছবিটি গত ২০ মে দেখানো হয় কানে। এই সিনেমায় ট্রাম্পের ভূমিকায় অভিনয় করেছিলেন সেবাস্টিয়ান স্ট্যান। আর এই সিনেমায় ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার চরিত্রে অভিনয় করলেন বুলগারিয়ান অভিনেত্রী মারিয়া বাকালোভা। ট্রাম্পের তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও এরিকের মা ইভানা।

সিনেমায় দেখানো হয় প্রথম স্ত্রীকে ধর্ষণ করছেন ট্রাম্প। আর এতেই তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১৯৭৬ সালে ইভানার সঙ্গে ট্রাম্পের দেখা হয়। আর ২০২২ সালে ইভানার মৃত্যু হয়। ট্রাম্পের সঙ্গে ডিভোর্সের মামলা চলাকালীন ধর্ষণের অভিযোগ এনেছিলেন তিনি। পরে যদিও সেই অভিযোগ তুলে নেন।

কানে ট্রাম্পের বায়োপিকটির প্রিমিয়ারে নির্মাতাসহ কলাকুশলীরা

জানা যায়, ‘দ্য অ্যাপ্রেন্টিস’ সিনেমায় দেখানো হয়েছে ট্রাম্পের ভুঁড়ি নিয়ে কটাক্ষ করেছেন ইভানা। আর তাতেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের হাতে ধর্ষণের শিকার হতে হয় তাকে। আবার একটি দৃশ্যে দেখানো হয় চুল পড়ার জন্য লাইপোসাকশন ও সার্জারি করাচ্ছেন ট্রাম্প। সব মিলিয়ে বিতর্কে ভরপুর এই ছবি!

এই বিতর্ক সামনে আসতেই নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্পের টিম। সিনেমাটিকে তারা ‘আবর্জনা’ এবং ‘মানহানি’ বলে অভিহিত করেছেন। রেগে গিয়েছেন ট্রাম্পের অনুরাগীরাও। অবশ্য, পরিচালক আলি আব্বাসির বক্তব্য, কোনও সিদ্ধান্ত নেওয়া আগে দর্শক বা ট্রাম্পের অনুগামীরা যাতে পুরো সিনেমাটি ভালো করে দেখেন।

বিষয়:অভিনয় আমেরিকা কান ২০২৪ ডোনাল্ড ট্রাম্প ধর্ষণ প্রেসিডেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…