চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে খামেনির বদলে নতুন নেতৃত্ব চান ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ পূর্বাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘ ৩৭ বছরের শাসনের অবসানের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের প্রেক্ষাপটে শনিবার পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।”

রোববার (১৮ জানুয়ারি) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেন, ইরানের বর্তমান নেতৃত্ব দেশ পরিচালনার জন্য দমন-পীড়ন ও সহিংসতার ওপর নির্ভরশীল। তাঁর ভাষায়, খামেনি দেশের সম্পূর্ণ ধ্বংস এবং অভূতপূর্ব মাত্রার সহিংসতার জন্য দায়ী। তিনি বলেন, দুই দিন আগে ৮০০ জনের বেশি মানুষকে ফাঁসি না দেওয়াই ছিল তার সেরা সিদ্ধান্ত।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, নেতৃত্ব মানে শ্রদ্ধা—ভয় ও মৃত্যুর রাজনীতি নয়। একটি দেশ কার্যকরভাবে চালাতে হলে হাজার হাজার মানুষকে হত্যা করে নিয়ন্ত্রণ বজায় রাখা কোনো নেতৃত্বের পরিচয় হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

Banglabid

খামেনিকে “অসুস্থ মানুষ” আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ইরানের বর্তমান নেতৃত্বের কারণেই দেশটি যেকোনো জায়গার চেয়ে বসবাসের জন্য সবচেয়ে খারাপ স্থান হয়ে উঠেছে।

ট্রাম্পের এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন আয়াতুল্লাহ খামেনি সরকারবিরোধী বিক্ষোভে জড়িতদের রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে তাদের কোমর ভেঙে দেওয়ার হুমকি দেন। ধর্মীয় ছুটির দিনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আমরা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাই না, তবে দেশীয় অপরাধীদের রেহাই দেওয়া হবে না। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধীদের শাস্তির কথাও উল্লেখ করেন তিনি।

ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভগুলোকে “সন্ত্রাসী কর্মকাণ্ড” ও “দাঙ্গা” বলে অভিহিত করে দাবি করেছে, এটি ইরানকে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দুর্বল করার একটি “আমেরিকান ষড়যন্ত্র”।

Reneta

এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে পারে। তিনি বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়ে বলেছিলেন, “সাহায্য আসছে।” তবে বাস্তবে এমন কোনো হস্তক্ষেপ ঘটেনি। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, চলমান দমন অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৩ হাজার ৪২৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছে।

এদিকে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দেশজুড়ে ইরানিদের জাতীয় স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশের আহ্বান জানিয়েছেন। অনেক বিক্ষোভকারীই তাঁর নাম উচ্চারণ করছেন। উল্লেখ্য, পাহলভির পশ্চিমাপন্থী পিতা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের সময় দেশত্যাগে বাধ্য হন।

রেজা পাহলভি বলেন, তিনি একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পক্ষে এবং ভবিষ্যৎ সরকার কাঠামো নির্ধারণে একটি জাতীয় গণভোট চান। সাংবাদিকদের তিনি জানান, আমি ইরানে ফিরে যাব।

ট্রাম্পের ভূমিকা নিয়ে আশাবাদ প্রকাশ করে পাহলভি বলেন, আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প তার কথার মানুষ এবং শেষ পর্যন্ত তিনি ইরানি জনগণের পাশেই থাকবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পআয়াতুল্লাহ আলী খামেনিইরানইরানে নতুন নেতৃত্ব চান ট্রাম্পইরানের সবোর্চ্চ ধর্মীয় নেতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ওপর ট্রাম্পের শুল্ক চাপ, বাড়তে পারে ২৫ শতাংশে

পরবর্তী

সাউথ আফ্রিকার সাবেককে নিয়ে প্রথমবার বিশ্বকাপ দল ইতালির

পরবর্তী

সাউথ আফ্রিকার সাবেককে নিয়ে প্রথমবার বিশ্বকাপ দল ইতালির

ছবি: সংগৃহীত

বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে দিল্লি

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT