আন্তর্জাতিক

জলবায়ু চুক্তিসহ ৭৮ নির্বাহী আদেশ বাতিল করলেন ট্রাম্প

ট্রাম্প মার্কিন পতাকা সামনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প মার্কিন পতাকার পেছনে দাঁড়িয়ে আছেন, রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি জানিয়েছে, ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনার মঞ্চে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম ভাষণে বলেন, শীঘ্রই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন তিনি।

তার কিছুক্ষণ পরই তিনি যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে শুরুতেই তিনি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন।

স্থগিতাদেশে সই করার পর ট্রাম্প জনতার উদ্দেশ্যে সেটি তুলে ধরে দেখান। এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশেও সই করেন ট্রাম্প।

এর আগে, ক্ষমতা ছাড়ার আগে শেষমুহূর্তে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ফৌজদারি মামলার হুমকিতে রয়েছেন এমন বেশ কয়েকজনকে ক্ষমা করে দেন।

নিজের প্রথম ভাষণে ট্রাম্প বলেছেন, ওই আদেশও বাতিল হবে। মুল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশেও সই করেছেন ট্রাম্প।

বিষয়:জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…