চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবাহবিচ্ছেদের দিনই হলিউড অভিনেত্রীকে ডেটিংয়ের প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৫
আন্তর্জাতিক
A A
ট্রাম্প ও একজন মহিলার হাস্যোজ্জ্বল ছবি, আলোচনার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবারের অস্কার জয়ী হলিউড অভিনেত্রী এমা থম্পসনকে ডেটিংয়ের প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় তিন দশক আগের এ ঘটনাটি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন এ অভিনেত্রী।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ৮ আগস্ট সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে ব্রিটিশ অভিনেত্রী এমা থম্পসন এ ঘটনা শেয়ার করেন। ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং এক চমকপ্রদ ঘটনার মাঝে ট্রাম্প্রের সেই প্রস্তাবও উঠে আসে আলোচনায়।

হ্যারি পটার খ্যাত এই অভিনেত্রী জানান, তার বিবাহবিচ্ছেদের দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করে ডেটের প্রস্তাব দিয়েছিলেন।

Banglabid

ট্রাম্পকে নিয়ে থম্পসন বলেন, ১৯৯৮ সালে রাজনৈতিক ব্যঙ্গচিত্রভিত্তিক চলচ্চিত্র প্রাইমারি কালারস- এর শুটিং চলাকালে তার ট্রেলারের ভ্যান থেকে একটি ফোন আসে। ফোনের ওপাশ থেকে শোনা যায়, ‘হ্যালো, আমি ডোনাল্ড ট্রাম্প বলছি।’ যদিও শুরুতে তিনি ভেবেছিলেন, এটি কোনো মজা বা প্র্যাঙ্ক কল।

কিন্তু ট্রাম্প সরাসরি বলেন, ‘আমার এখানে কোনো একটি সুন্দর জায়গায় এসে থাকুন, হয়তো আমরা একসাথে ডিনার করতে পারি।’ থম্পসন ভদ্রভাবে উত্তর দেন, ‘খুবই সুন্দর বলেছেন। ধন্যবাদ, আমি ভেবে দেখব।’

যদিও শুরুতে এমা নিশ্চিত ছিলেন না যে, তাকে আসলেই ডোনাল্ড ট্রাম্প কল করেছিলেন কি না। তবে পরে বুঝতে পারেন, এটা ট্রাম্পই ছিল। তখন সদ্যই অভিনেত্রীর প্রাক্তন স্বামী মারলা মেপলসের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে।

Reneta

থম্পসন মনে করেন, ট্রাম্প সম্ভবত সেই সময়ে উপযুক্ত সঙ্গিনী খুঁজছিলেন আর এজন্যই হয়তো তার নম্বর পর্যন্ত বের করে ফেলেছিলেন। সেই ঘটনা প্রসঙ্গে এমা মজা করে আরও বলেন, ‘আমি যদি হ্যাঁ বলতাম, হয়তো আমেরিকার ইতিহাসই অন্যরকম হতো!’

উল্লেখ্য, হলিউডে দীর্ঘ চার দশকের অভিনয় জীবন কাটানো এ অভিনেত্রী এখন পর্যন্ত দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রথম স্বামী অভিনেতা কেনেথ ব্রানাঘ,  পরে তিনি ২০০৩ সালে ব্রিটিশ প্রযোজক গ্রেগ ওয়াইজকে বিয়ে করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রী এমা থম্পসনট্রাম্পডেটিংয়ের প্রস্তাবলোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT