আন্তর্জাতিক

জেলেনস্কির বার্তার প্রশংসা করে ট্রাম্প বললেন ‘শিগগিরই শান্তি আলোচনা শুরু’

ট্রাম্প শান্তি আলোচনা শুরু করার জন্য প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প শান্তি আলোচনা শুরু করার জন্য প্রশংসা করছেন, তার মুখে দৃঢ় অভিব্যক্তি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শান্তি আলোচনা ‘যত দ্রুত সম্ভব’ শুরু করতে ইউক্রেন প্রস্তুত। তিনি একই সঙ্গে বলেছেন যে রাশিয়াও শান্তি আলোচনার জন্য প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে।

বিবিসি জানিয়েছে, কংগ্রেসে ভাষণ দেয়ার সময় তিনি একটি চিঠি পড়ে শোনান। এসময় তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে গুরুত্বপূর্ণ এই চিঠি এসেছে। এই চিঠির জন্য আমি তার প্রশংসা করছি।

দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর কংগ্রেসে এটাই ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভাষণ। রাশিয়া ট্রাম্পের ভাষণকে স্বাগত জানিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মন্তব্যকে ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেন এবং বলেন ‘প্রশ্ন হলো কে কার সাথে বসছে’। তিনি মনে করিয়ে দেন যে রাশিয়ার সাথে আলোচনায় বসা নিয়ে ইউক্রেন সরকারের একটি নিষেধাজ্ঞা রয়েছে।

অন্যদিকে জেলেনস্কির প্রধান সহকারী আন্দ্রি ইয়েরম্যাক ‘শান্তি চাইলে প্রতিদিনকার হামলা বন্ধের’ জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধ চাইলে রাশিয়াকে প্রতিদিনকার গোলাবর্ষণ অবিলম্বে বন্ধ করতে হবে।

এদিকে ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, ১৮১টি ড্রোন হামলা হয়েছে এবং এর মধ্যে ১১৫টি ড্রোন তারা ভূপাতিত করেছে।

বিষয়:জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…