আন্তর্জাতিক

শেষ সময়ে প্রচারে ব্যস্ত ট্রাম্প-কমলা

Person holding a voting ballot with American flag design and 'Vote' text. Channel i News - চ্যানেল আই নিউজ

A person holding a ballot with American flag design, emphasizing voting and decision-making. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আজ ভোট দেবেন মার্কিন নাগরিকরা। সেই লক্ষ্যে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস।

সংবাদমাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কমলা হ্যারিসের প্রচার দলের সূত্র বলছে, তিনি সত্যিকার অর্থেই উদ্দীপ্ত ও উদ্যমী আছেন। তার সমর্থকরা শেষ সমাবেশে যোগ দিতে এখন ফিলাডেলফিয়াতে সমবেত হচ্ছেন।

ডোনাল্ড ট্রাম্প তার শেষ সমাবেশ করতে এখন মিশিগানের গ্র্যান্ড র‍্যাপিডসের সমাবেশস্থলেই রয়েছেন। ট্রাম্প তার আগের দুটি নির্বাচনের শেষ সমাবেশও এখানেই করেছিলেন।

পেনসিলভানিয়ার পিটসবার্গের সমাবেশে ডোনাল্ড ট্রাম্প ভোটারদের উদ্দেশে বলেছেন, আমেরিকানদের প্রতি আমার বার্তা খুবই সাধারণ: ‘আমরা এভাবে বাস করতে পারি না। তিনি হ্যারিসকে ‘একটি বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেন। আপনাদের ভোট দেশের প্রতিটি সমস্যার সমাধান করতে পারে এবং গৌরবের নতুন উচ্চতার দিকে নিয়ে যেতে পারে।

আলেনটাউনের সমাবেশে কমলা হ্যারিস বলেছেন, আমেরিকা নতুনভাবে এগিয়ে যাওয়ার জন্যও প্রস্তুত, যেখানে কোনো আমেরিকান একজন আরেকজনকে শত্রু হিসেবে নয়, প্রতিবেশী হিসেবে দেখবে।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…