চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ফেডারেল রিজার্ভের গভর্নরকে বরখাস্ত করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বন্ধকী সম্পত্তির চুক্তি জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে অপসারণের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই তাকে অপসারণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিবিসি বাংলার এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

কুক ফেডারেল রিজার্ভের ‘বোর্ড অব গভর্নরসে’র সাত সদস্যের একজন। ব্যাংকটির ইতিহাসে তিনিই প্রথম আফ্রিকান বংশাদ্ভূত নারী, যিনি গুরুত্বপূর্ণ এমন পদে নিয়োগ পেয়েছিলেন।

২০২২ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তাকে পদটিদে নিয়োগ দিয়েছিল, কিন্তু চলতি বছর ট্রাম্প দেশটির ক্ষমতায় বসার পর থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিলো যে, লিসা কুককে বরখাস্ত করা হতে পারে।

এর মধ্যেই সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা একটি পোস্টে ট্রাম্প ফেডারেল রিজার্ভের গভর্নর কুককে উদ্দেশ্য করে একটি চিঠি প্রকাশ করেছেন, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদ থেকে তাৎক্ষণিকভাবে অপসারণের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

চিঠিতে কুকের বিরুদ্ধে বন্ধকী চুক্তিতে জালিয়াতির অভিযোগ তোলা হয়েছে। চুক্তিতে তিনি যে ‘মিথ্যা বিবৃতি’ দিয়েছেন, সেটা বিশ্বাস করার ‘যথেষ্ট কারণ’ রয়েছে বলে উল্লেখ করেছেন ট্রাম্প। এরপর সাংবিধানিক ক্ষমতাবলে কুককে অপসারণের অনুমতি দিয়েছেন তিনি।

Reneta

ফেডারেল রিজার্ভের ১১১ বছরের ইতিহাসে একজন গভর্নরকে এভাবে বরখাস্ত করার ঘটনা আগে কখনোই ঘটেনি বলে জানা যাচ্ছে। বিষয়টি নিয়ে কুক কিংবা ফেডারেল রিজার্ভ, কেউই কোন মন্তব্য করেনি।

তবে কুককে যেভাবে বরখাস্ত করা হয়েছে, সেটির বৈধতা নিয়ে আগামীতে আইনি প্রশ্ন উঠতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আদালত পর্যন্ত গড়ালে ট্রাম্প প্রশাসনকে কুকের বিরুদ্ধে তোলা অভিযোগ প্রমাণ করতে হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা।

ট্রাম্পের চিঠি অনুসারে, কুক এমন একটি নথিতে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে মিশিগানের একটি বাড়ি আগামী বছরের জন্য তার বাসস্থান হিসেবে ব্যবহৃত হবে বলে প্রমাণ পাওয়া গেছে।

সামাজিক মাধ্যমের এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘এ ঘটনার দুই সপ্তাহ পরে আপনি (কুক) জর্জিয়ার আরেকটি সম্পত্তির নথিতে স্বাক্ষর করেছেন, যেখানে সেটি আগামী বছরের জন্য আপনার প্রাথমিক বাসস্থান হিসেবে ব্যবহৃত হবে।

ট্রাম্প বলেন, ‘এটা মেনে নেওয়া কঠিন যে, দ্বিতীয় সম্পত্তির নথিতে স্বাক্ষর করার সময় আপনি প্রথমটির বিষয়ে অবগত ছিলেন না।’

গত সপ্তাহে বিবৃতিতে কুক জানিয়েছিলেন যে, তিনি গণমাধ্যমের খবর থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে জানতে পেরেছেন।

যে বন্ধকী ঋণের আবেদনের কথা উল্লেখ করে অভিযোগ তোলা হচ্ছে, সেটি কেন্দ্রীয় ব্যাংকে যোগদানের চার বছর আগে করেছিলেন বলেও জানান কুক।

বিবৃতিতে লিসা কুক বলেছিলেন, ‘সামাজিক মাধ্যমে তোলা কিছু প্রশ্নের কারণে আমার পদত্যাগ করার কোনো ইচ্ছা এখন পর্যন্ত আমার নেই।’

লিসা কুক জানান, ‘ফেডারেল রিজার্ভের সদস্য হিসেবে আমার আর্থিক ইতিহাস সম্পর্কে ওঠা যেকোনো প্রশ্নকে আমি গুরুত্ব সহকারে নিতে চাই। সেজন্য অভিযোগের জবাব দিতে আমি তথ্য সংগ্রহ করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জালিয়াতিফেডারেল রিজার্ভবোর্ড অব গভর্নরসমিথ্যা বিবৃতিলিসা কুক
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: এআই

ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য ভ্যাট অব্যাহতি বহাল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

জুন ১১, ২০২৬

স্টার্টআপ ও প্রযুক্তিনির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স শূন্য করার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কন্টেন্ট ক্রিয়েটরদের আয় থাকছে করমুক্ত

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT