ইসরাইল-ইরান যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু’পক্ষকেই যুদ্ধবিরতি মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি। যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দু’দেশই। ভোর পর্যন্ত ইরানে ইসরাইলের হামলায় ইরানের আরো একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। আর ইসরাইল জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর বির শেবায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৪ জনের মৃত্যু হয়েছে।






