আন্তর্জাতিক

ট্রাম্পের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস

প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মহিলার সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এক মহিলার সাক্ষাৎকারের ছবি, যেখানে তারা হাত মিলাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচনে জয়ের পর চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এটিই জয়ের পর হোয়াইট হাউজে ট্রাম্পের দেয়া প্রথম নিয়োগ।

দ্যা গার্ডিয়ান জানিয়েছে, হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সাধারণত প্রতিটি প্রেসিডেন্টের প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা মূলত হোয়াইট হাউসের ম্যানেজার হিসেবে কাজ করেন এবং প্রেসিডেন্টের কর্মীদের একত্রিত করার দায়িত্ব থাকে তাদের ওপর।

ওয়াইলস ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সিনিয়র উপদেষ্টা ছিলেন এবং মঙ্গলবার নির্বাচনের দিন অনুষ্ঠিত রাতের এক অনুষ্ঠানে ট্রাম্পকে সুসির প্রশংসা করতে শোনা যায়। দলের ভেতরে ও বাইরে ওয়াইলসকে অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ এবং পরিকল্পিত নির্বাচনী প্রচার অভিযানের জন্য প্রশংসা করেন ট্রাম্প।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, সুসি কঠোর, স্মার্ট ও সৃজনশীল ব্যক্তি যিনি সব জায়গায় প্রশংসিত ও সম্মানিত। সুসি ‘মেক আমেরিকা গ্রেট আগেইন’ এর জন্য নিরলসভাবে কাজ করে যাবেন। তিনি আরও বলেন, তাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী চিফ অফ স্টাফ করা, তার অর্জিত সম্মান। আমার মনে কোনো সন্দেহ নেই যে তিনি আমাদের দেশকে গর্বিত করবেন।

বিষয়:চিফ অফ স্টাফট্রাম্পযুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪সুসি ওয়াইলস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…